
দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া জানান, শুক্রবার ভোরে পদ্মা নদীর দৌলতদিয়া থেকে তিন কিলোমিটার ভাটিতে জাল ফেলেন জেলে নুরু হলদার। এ সময় তার জালে এই বোয়াল মাছটি ধরা পড়ে। খবর পেয়ে মাছটি দেখতে ভিড় জমায় আশপাশের মানুষ।
তিনি আরও জানান, ১৮ কেজি ১’শ গ্রাম ওজনের বোয়াল মাছটি ১৮০০ টাকা কেজি দরে তিনি কিনে নেন। পরে তিনি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৩৬ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



