ছবি : সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : পুলিশ কনস্টেবল হিসেবে যোগ দিয়েছিলেন মাহফুজ নামে এক ব্যক্তি। ২০০৭ সালে সাথে যোগ দেওয়ার পর চাকরি জীবনের পাঁচ বছর অতিবাহিত হতে না হতেই ২০১৩ সালে চাকরিচ্যুত হন তিনি। এরপর থেকে আরও বেশি অপরাধপ্রবণ হয়ে পড়েন ওই ব্যক্তি। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইউনিফর্ম পরিহিত অবস্থায় কৌশলে ইয়াবা ব্যবসাসহ নানা অপরাধে জড়িত থাকলেও তাকে কেউ সন্দেহ করতো না। এবার সেই ইউনিফর্মই কাল হয়েছে মাহফুজ নামে ওই প্রতারকের।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে রাজধানীর আরামবাগ এলাকায় অভিযান চালায় র‌্যাব-২ এর আভিযানিক দল। এসময় এএসআই’র ইউনিফর্ম পরিহিত মাহফুজ নামে ওই ব্যক্তিকে নিজের পরিচয়পত্র দেখাতে বললে তিনি কনস্টেবলের কার্ড দেখান। এতে র‌্যাব সদস্যরা বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করলে মাহফুজ চাকরিচ্যুত কনস্টেবল ও পেশাদার ইয়াবা ব্যবসায়ী বলে জানান।

পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ হাজার একশ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে পুলিশের পোশাক পরে টেকনাফ ও কক্সবাজার থেকে ইয়াবা আনতো। পুলিশের পোশাক পরে থাকার কারণে তাকে কেউ সন্দেহ করতো না।

আজ বুধবার দুপুর ২টায় রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-২ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।

গ্রেফতার মাহফুজ ২০০৭ সালে পুলিশ কনস্টেবল হিসেবে যোগ দিয়ে ২০১৩ সালে চাকরিচ্যুত হয় বলেও জানান তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.