Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home এনআইডিতে আবারো দিতে হবে আঙুলের ছাপ
জাতীয় স্লাইডার

এনআইডিতে আবারো দিতে হবে আঙুলের ছাপ

By Sibbir OsmanSeptember 24, 20223 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) যাদের চার আঙুলের ছাপ দেওয়া আছে, তাদের ফের ১০ আঙ্গুলের ছাপ দিতে হবে বলে জানিয়েছেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ুন কবীর। তিনি বলেন, ভোটারদের ১০ আঙুলের ছাপ নিতে আগামী বছর একটি প্রকল্প হাতে নেবে নির্বাচন কমিশন (ইসি)। তবে যারা স্মার্টকার্ড সংগ্রহ করার সময় ১০ আঙুলের ছাপ দিয়েছেন, তাদের আর দিতে হবে না।

শনিবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ুন কবীর এসব কথা বলেন। ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এনআইডি মহাপরিচালক বলেন, ‘‌একটি কথা বলি, আমরা যেহেতু আগামী ভোট (জাতীয় নির্বাচন) আরও সুন্দর করতে চাই, এ কারণে আমরা ফিঙ্গার প্রিন্ট আপডেট করব। যারা স্মার্টকার্ড নিয়েছেন, তারা দশ আঙ্গুলের ছাপ দিয়েছেন। যারা দশ আঙুলের ছাপ দেয়নি, আগামী জানুয়ারি থেকে আমরা ১০ আঙ্গুলের ছাপ নেওয়ার চেষ্টা করছি। আমরা কমিশনের সঙ্গে ইতোমধ্যে আলোচনা করেছি। চলমান হালনাগাদ শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (আগামী বছরের ২ মার্চ) পরপরই এই কার্যক্রমে যাব।’

একেএম হুমায়ুন কবীর বলেন, ‘যারা নতুন ভোটার, তাদের এসএসসি, পিএসসি, জেএসসি প্রয়োজনে জন্ম নিবন্ধন দেখে নিচ্ছি, যাতে ভুল না হয়। একটি বিষয় সতর্ক থাকতে বলব, যারা বয়স্ক ব্যক্তি তাদের যেন সচেতনভাবে যাচাই-বাছাই করে ভোটার করা হয়। ঢাকায় নানা ধরনের মানুষ বসবাস করেন। আফ্রিকা থেকে ল্যাটিন আমেরিকার লোকজন বসবাস করেন। কাজেই তারাও ভোটার হতে চাইতে পারেন। পরিপূর্ণ তথ্য না দিলে ভোটার করবেন না।’
এনআইডি
তিনি বলেন, ‘বিভিন্ন বাহিনীর চাকরিজীবী রেশন তোলার জন্য তিন-চার বছর পর একজন স্ত্রীর নাম দিয়ে থাকেন। এখন সত্যিকার যখন বিয়ে হয়, তখন যার সঙ্গে বিয়ে হয় সেই নামের সঙ্গে ওই আগের নামের মিল থাকে না। পেনশনে জটিলতা সৃষ্টি হয়। তখন সংশোধনের জন্য আসেন।’

তিনি আরও বলেন, ‘অনেকের আবার জন্মসনদ দুটো/তিনটা কার্যকর থাকে। আপনারা এসব ক্ষেত্রে খুব সতর্ক হবেন। যদি বয়স্ক কেউ ভোটার হন, দুটো জন্ম সনদ থাকে, তবে ধরে নেবেন- ডাল মে কুছ কালা হ্যায়। আর যদি একেবারে নতুন ভোটার হন তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের সনদ তো রয়েছে। সেটা ফলো করতে হবে। ওয়ারিশান সনদটা ভালো করে দেখে নিয়েন, যেন ছোট ভাই বড় না হয়ে যান। এসব বিষয় খেয়াল রাখবেন।’

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের চারপাশে দালাল শ্রেণি আছে। প্রতিনিয়ত আপনাকে-আমাকে বিক্রি করছে। এদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলবেন না। পত্রিকায় এসেছে যে, দিনাজপুরে নির্বাচন কার্যালয়ে গিয়ে কান্না করে বলছে, ‘আমাকে একটু জীবিত করে দেন। আমি মরি নাই।’ তখন আমরা আপনাদের সফটওয়্যার দিয়ে দিলাম, সেখান থেকে এখন সেটা ঠিক করতে পারছেন। আমরা এবার ১৫ বছর বয়স পর্যন্ত তথ্য-উপাত্ত নিচ্ছি। আগামী বছর বয়স হয়তো আরও পেছনে যাব।’

বৈঠকে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ‘আমরা সেবা দিই। কিন্তু গতি বাড়াতে না পারলে নাগরিকরা ক্ষতিগ্রস্ত হবেন। অনেস্টি, সিনসিয়ারিটি যদি থাকে, তাহলে আমরা পারব। অতীতের চেয়ে গতি বেড়েছে, কিন্তু আরও বাড়াতে হবে।’

শিক্ষা সফরে জাপান যাচ্ছেন ওয়াসার এমডি তাকসিম এ খান

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আঙুলের আবারো এনআইডিতে ছাপ? জাতীয় দিতে স্লাইডার হবে
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ধানের শীষ

‘ধানের শীষ বাংলাদেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক’

February 2, 2026
রাজনৈতিক গোষ্ঠী

‘একটি রাজনৈতিক গোষ্ঠী ইসলামের দোহাই দিয়ে ক্ষমতার লোভে মত্ত হয়ে উঠেছে’

February 2, 2026
বিএনপি

‘সরকার গঠনের সুযোগ পেলে বিএনপির প্রধান দায়িত্ব হবে দেশ পুনর্গঠন করা’

February 2, 2026
Latest News
ধানের শীষ

‘ধানের শীষ বাংলাদেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক’

রাজনৈতিক গোষ্ঠী

‘একটি রাজনৈতিক গোষ্ঠী ইসলামের দোহাই দিয়ে ক্ষমতার লোভে মত্ত হয়ে উঠেছে’

বিএনপি

‘সরকার গঠনের সুযোগ পেলে বিএনপির প্রধান দায়িত্ব হবে দেশ পুনর্গঠন করা’

শিক্ষা বোর্ড

চলতি বছরের এসএসসি ফরম পূরণের সময় বাড়ালো ঢাকা শিক্ষা বোর্ড

ব্যালট পেপার

প্রার্থীর নাম-মার্কাসহ রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পেপার পাঠাচ্ছে ইসি

তারেক রহমান

বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা : তারেক রহমান

রমজানের চাঁদ

রোজা শুরুর তারিখ সংশোধন, যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

নির্বাচন কমিশনার

পক্ষপাতিত্বের প্রমাণ পেলে পরিণতি খুব খারাপ হবে : নির্বাচন কমিশনার

শৈত্যপ্রবাহ

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

DUDOK

নির্বাচন ঘিরে ৩ স্লোগান প্রচার করবে দুদক

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.