Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি এনআরসি নিয়ে গয়েশ্বর-নিতাইয়ের সঙ্গে ফখরুলের রসিকতা
রাজনীতি

এনআরসি নিয়ে গয়েশ্বর-নিতাইয়ের সঙ্গে ফখরুলের রসিকতা

By Shamim RezaDecember 16, 20192 Mins Read

এনআরসি নিয়ে গয়েশ্বর-নিতাইয়ের সঙ্গে ফখরুলের রসিকতা

Advertisement
জুমবাংলা ডেস্ক : এনআরসি প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে নিয়ে রসিকতা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল রবিবার (১৫ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এমন রসিকতা করেন বিএনপি মহাসচিব।

ভারতের নাগরিকত্ব আইনের (এনআরসি) প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘৪৮ সালে যখন দেশ ভাগ হয় তখন যে বিষয়গুলো ছিল, আজকে ৭০ বছর পরে সে বিষয়গুলো আবার সামনে নিয়ে আসা হয়েছে। বলা হচ্ছে, অমুসলিমরা যেতে পারবে, আর মুসলিমদেরকে কোনো নাগরিকত্ব দেয়া হবে না। বিভাজন-বৈষম্য দেখেন। আপনি ভিসা নিয়ে যাবেন ভারতে, ভিসা শেষ হয়ে যাওয়ার পরে একদিন দেরি হলে আপনাকে দিতে হবে ২১ হাজার টাকা ফাইন। আর আমাদের দাদা গয়েশ্বর দাদা বা নিতাই দাদা-ওনারা যদি যান, যদি একদিন দেরি করেন তাহলে জরিমানা ১০০ টাকা। সম্পূর্ণ সাম্প্রদায়িকতার বিষয়, যেটা আমরা চিন্তাও করতে পারি না যে, ভারতের মত গণতান্ত্রিক দেশে এ ধরনের রাজনীতি শুরু হবে এবং সাম্প্রদায়িক আইন তৈরি হবে। যা সম্পূর্ণভাবে বিভাজন তৈরি করছে।’

বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান আখ্যা দিয়ে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে সুন্দর দেশ হচ্ছে বাংলাদেশ। যেটা আমরা বারবার বলি। আর তারা (ভারতের মন্ত্রী) পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন যে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন করা হয়, তার জন্য নাকি এ এনআরসি আইন তৈরি করেছেন। এ কথা বললে বলা হবে যে, আমরা ভারতবিরোধী। না, কখনো না, আমরা ভারত বিরোধী নই।’

বুদ্ধীজীবী দিবসের সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিশেষ অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, সেলিমা রহমানসহ আরো অনেকে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

July 29, 2026
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

July 22, 2026

Latest News

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

জামায়াত এমপি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: প্রথমে এআই, পরে স্ত্রী দাবি

ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa