জুমবাংলা ডেস্ক: অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিনকে পুলিশের এন্টি টেররিজম ইউনিটের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন ১২তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। বর্তমানে তিনি পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ

Advertisement

গোপালগঞ্জ সদর থানায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেয়া এস এম রুহুল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এস এম রুহুল আমিন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার, সিলেট জেলার পুলিশ সুপার, ঢাকায় সিআইডির বিশেষ পুলিশ সুপার, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এবং রেলওয়ে পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া পুলিশের এই কর্মকর্তা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইভরিকোস্ট ও দক্ষিণ সুদানসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের হয়ে কাজ করেছেন।

এদিকে একই আদেশে এন্টি টেররিজম ইউনিটের প্রধান অতিরিক্ত আইজিপি কামরুল আহসানকে পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া সিআইডির ডিআইজি জামিল আহমদকে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে।

শুধু নারীর পোশাকে নয় দৃষ্টিভঙ্গির শালীনতাও দরকার: শিক্ষামন্ত্রী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.