Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home এপস্টেইন নথি: সাংবাদিক খাশোগি আমিরাত শাসকের গুপ্তচর ছিলেন!
আন্তর্জাতিক স্লাইডার

এপস্টেইন নথি: সাংবাদিক খাশোগি আমিরাত শাসকের গুপ্তচর ছিলেন!

By Arif ArmanFebruary 2, 20262 Mins Read
Advertisement

 চাঞ্চল্যকর তথ্যকুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের নথিতে মিলল সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড বিষয়ে চাঞ্চল্যকর তথ্য।

নথিতে কথোপকথনে সূত্র বের হয়ে আসে, ‘এমবিজেড (সংযুক্ত আরব আমিরাতের শাসক মোহাম্মদ বিন জায়েদ) যদি তাকে নিয়োগ করে থাকেন, তাতে আমি অবাক হব না’। জবাবে হ্যাঁ সূচক ইঙ্গিত দেন আল রাশিদ।

শুক্রবার মার্কিন জাস্টিস ডিপার্টমেন্টের প্রকাশ করা নথিতে এরকম কথোপকথনের আলামত পাওয়া গেছে, তুরস্কের ইস্তাম্বুলে খাশোগি খুনের পরবর্তী দিনগুলোতে একাধিক বার্তা আদান-প্রদান করেন এপস্টেইন।

২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে খাশোগিকে হত্যা করা হয়। পরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো সব তথ্য-উপাত্ত যাচাই করে এই সিদ্ধান্তে পৌঁছায় যে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হত্যার অনুমোদন দিয়েছিলেন।

হত্যাকাণ্ড ঘিরে পরে গভীর আন্তর্জাতিক সংকট তৈরি হয়। তবে বর্তমান ও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের সখ্যতা থাকায় শেষ পর্যন্ত খুব একটা চাপে পড়তে হয়নি সালমানকে।

প্রকাশিত নথিতে এপস্টেইন ও আনাস আল রাশিদ নামে পরিচয় প্রকাশ না হওয়া ব্যক্তির মধ্যে খাশোগি হত্যাকাণ্ড নিয়ে কথোপকথনের তথ্য আছে। খুনের দিন দশেক পর এপস্টেইনকে পাঠানো এক বার্তায় আল রাশিদ হত্যাকাণ্ডটিকে ‘কুৎসিত… খুবই কুৎসিত’ বলে বর্ণনা করেন।

এর জবাবে এপস্টেইন লেখেন, ‘আমার কাছে এটা আরও বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে। এমবিজেড (সংযুক্ত আরব আমিরাতের শাসক মোহাম্মদ বিন জায়েদ) যদি তাকে নিয়োগ করে থাকেন, তাতে আমি অবাক হব না’। জবাবে হ্যাঁ সূচক ইঙ্গিত দেন আল রাশিদ।

ভারতের শেয়ারবাজারে ধস, ১০ লাখ কোটি রুপি উধাও

এপস্টেইন যখন আরও বিস্তারিত জানতে চান, তখন আল রাশিদ লেখেন, ‘বলা কঠিন। খুব বুদ্ধিমত্তার সঙ্গে তথ্য ফাঁস করা হয়েছে এবং… দ্রুত… খুব দ্রুত।’

তিনি আরও যোগ করেন, ‘এটা এখন একটি মিডিয়া যুদ্ধ। আমার মনে হয়, সৌদিরা যদি আত্মপক্ষ সমর্থন শুরু না করে, তাহলে তারা ট্রাম্পকে হারাচ্ছে। আমার মতে, সবচেয়ে ভালো প্রতিরক্ষা হলো সত্য—যদি তা কুৎসিতও হয়।’

আরেকটি ইমেইলে এপস্টেইন লিখেছেন, দ্বিতীয় সূত্র তাকে জানিয়েছে যে অভিযানে অংশ নেয়া এক ব্যক্তি ফোনে একটি ভিডিও ধারণ করেছিলেন। এরপর সেই ফোন হ্যাক করে ফুটেজ সংগ্রহ করা হয়।

২০১৮ সালের ১৩ অক্টোবর আরেকটি কথোপকথনে আরও কিছু প্রশ্ন তোলেন এপস্টেইন। সেখানে তিনি খাশোগিকে ‘সন্ত্রাসী’ আখ্যা দেয়া এবং একটি ‘ব্যর্থ গোপন অভিযান’ বা ‘ফাঁদ পাতার পরিকল্পনার’ কথাও উত্থাপন করেন। এ সময় তিনি বারবার মোহাম্মদ বিন জায়েদের নাম উল্লেখ করেন।

নথিপত্র অনুযায়ী সেই রাতেই এপস্টাইন এক পরিচিতজনের কাছ থেকে একটি বার্তা পান। সেখানে বলা হয়, মোহাম্মদ বিন জায়েদ একটি ‘জরুরি’ বৈঠকের জন্য অনুরোধ করেছেন। পরদিন সকালেই তার রওনা দেওয়ার পরিকল্পনা আছে। তবে নথিতে এপস্টেইনের এই ‘পরিচিতজনের’ নামটি কালো করে দেয়া হয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    চুক্তি স্থগিত

    ১৮০০ ওমরাহ এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি আরব

    February 2, 2026

    সোমবার খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান

    February 2, 2026
    পরিবর্তনের সুফল

    ইতালিতে নাগরিকত্ব আইনে সুখবর , সুবিধা পাবেন বাংলাদেশীরাও

    February 2, 2026
    Latest News
    চুক্তি স্থগিত

    ১৮০০ ওমরাহ এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি আরব

    সোমবার খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান

    পরিবর্তনের সুফল

    ইতালিতে নাগরিকত্ব আইনে সুখবর , সুবিধা পাবেন বাংলাদেশীরাও

    খেলাধুলার গুরুত্ব অপরিসীম

    যুবসমাজ মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: সেনাপ্রধান

    নির্বাচনী সফরে আসছেন

    ভাতা নয়, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চাই: ডা. শফিকুর রহমান

    বিএনসিসি চায় না

    ভোটের কাজে বিএনসিসি চায় না বিএনপি

    এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

    জ্বালানি তেলের পর এবার এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

    নির্বাচনী সফরে আসছেন

    চট্টগ্রামের তিন স্থানে আজ জনসভা করবে জামায়াত

    বরাদ্দ বাড়ালো ভারত

    বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়ালো ভারত

    দিশা খুঁজে পেয়েছে

    তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র ফিরবে: এমরান সালেহ প্রিন্স

    ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.