
সূত্র জানায়, জল্লাদদের দল ইতোমধ্যে কারাগারে ফাঁসির ট্রায়াল সম্পন্ন করেছে। তারা প্রস্তুত।
জল্লাদ হিসেবে শাহজাহান বহুল আলোচিত একটি নাম। স্মরণীয় ঘটনা হিসেবে বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসিকাষ্ঠে ঝোলানো জল্লাদের ভূমিকায় ছিলেন তিনি। এছাড়া শাহজাহানের হাত দিয়ে ফাঁসি কার্যকর হয়েছে শারমিন রীমা হত্যা মামলার বহুল আলোচিত আসামি মুনির, জঙ্গি নেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই এবং খুলনা অঞ্চলের ত্রাস এরশাদ শিকদারের মতো আরো অনেক অপরাধীর।
এছাড়া শায়খ আব্দুর রহমান, বাংলা ভাইসহ অনেকের ফাঁসি শাহজাহানের নেতৃত্বে পরিচালনা করা হয়।
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজন তৌহিদুল ইসলাম শুক্রবার (১০ এপ্রিল) রাতে বলেন, আমরা একজন ফাঁসির আসামিকে ফাঁসি দিতে যা যা করা দরকার, তার সবকিছুই প্রস্তুত করে রেখেছি। এখন আদেশ পেলেই যেকোনও সময় ফাঁসি কার্যকর হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



