Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা এবারের আইপিএলে ক্রিকেটের নিয়মে পরিবর্তন এনে চমক দেখাতে চায় ভারত
খেলাধুলা

এবারের আইপিএলে ক্রিকেটের নিয়মে পরিবর্তন এনে চমক দেখাতে চায় ভারত

By Protik HossainNovember 4, 2019Updated:November 4, 20192 Mins Read

200809-3

Advertisement
স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) পুরো বিশ্বজুড়ে সর্বাধিক পালিত ক্রিকেট আসর হিসাবে বিবেচিত। আর তাই এটিকে আরেকটু রোমাঞ্চকর করতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সামনে বছর আসরে নিয়ে আসছে পরিবর্তন। নতুন করে করতে যাচ্ছে সংস্করণ।

আইএএনএস-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, আইপিএলে ম্যাচ চলাকালীন সময় উইকেটের পতন বা যে কোনও সময় ওভার শেষে খেলোয়াড় পরিবর্তনের নিয়ম চালু করতে যাচ্ছে বিসিসিআই।

বিসিসিআই’র একজন উর্ধ্বতন কর্মকর্তা এটির সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণাটি ইতিমধ্যে অনুমোদিত হয়ে গেছে এবং মঙ্গলবার মুম্বাইয়ে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এটি নিয়ে আরও আলোচনা করা হবে।

তিনি বলেন, আমরা এমন একটি দৃশ্যের দিকে তাকিয়ে আছি যেখানে কোনও দল তাদের ১১জন খেলোয়াড়ের নাম প্রকাশ করবে না। দল গুলো ১৫জন খেলোয়াড়ের নাম ঘোষণা করবে এবং উইকেটের পতন ঘটলে যে কোন খেলোয়াড় ক্রিজে নেমে ব্যাট করার সুযোগ পাবে।

তিনি আরও বলেন, আমরা আইপিএলে এটি প্রবর্তন করতে চাইছি। আসন্ন মুশতাক আলী ট্রফিতে এই নিয়ম প্রয়োগ করে এগিয়ে যাওয়ার আদর্শ পথ হতে পারে।

এই নিয়ম কতটা তফাত তৈরি করবে তা ব্যাখ্যা করে এই উর্ধ্বতন কর্মকর্তা বলেন, ধারণাটি ম্যাচের পরিস্থিতি পরিবর্তন করতে এবং বাক্সের বাইরে চিন্তাভাবনা করার ক্ষমতা রাখবে।

তিনি বলেন, কল্পনা করুন, আপনার শেষ ছয়টি বলের জন্য ২০ রান দরকার কিন্তু আন্দ্রে রাসেল শতভাগ ফিট নন এবং মূল একাদশের অংশ না হওয়ায় ডাগ আউটে বসে আছেন। কিন্তু চিন্তা করে দেখুন, রাসেল ফিট না থাকার কারণে দলে জায়গা পায়নি তবে ওই ৬ বল খেলার সামর্থ্য তার আছে এবং সে উক্ত ৬ বল থেকে ২০ রান করে আপনার দলকেই জিতিয়ে দিলো। তাহলে ভেবে দেখুন নিয়মটা একটি দলকে কতটা পরিবর্তন করে দিতে পারে!

ঠিক একইভাবে শেষ ওভারে প্রতিপক্ষ দলের ছয় রান দরকার। কিন্তু আপনার মুল একাদশে তেমন কোন বোলার নেই। তবে আপনারই দলে থাকা জসপ্রীত বুমরাহের মতো কেউ একজন ডাগ আউটে বসে আছেন। সুতরাং, সে সময় অধিনায়ক কী করবেন? ১৯ তম ওভার শেষে অধিনায়ক বুমরাহকে নিয়ে এসেছে এবং সেও আপনার হারা ম্যাচটিকে জিতিয়ে দিলো ৬ রানকে আটকে দিয়ে। ব্যাপারটি দারুণ না!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026
Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

July 21, 2026
আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

July 21, 2026

Latest News

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

দি মারিয়ার বার্তা

এবার মেসিদের জন্য দি মারিয়ার বার্তা

মেসির প্রশংসা

বিশ্বকাপ জয়ের উল্লাসেও রদ্রির মুখে শুধু মেসির প্রশংসা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa