Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘এবারের হজ ইতিহাসের সফলতম, প্রধানমন্ত্রীর কারণেই’
জাতীয় ধর্ম

‘এবারের হজ ইতিহাসের সফলতম, প্রধানমন্ত্রীর কারণেই’

By Protik HossainAugust 5, 20192 Mins Read

‘এবারের হজ ইতিহাসের সফলতম, প্রধানমন্ত্রীর কারণেই’

Advertisement
জুমবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবার ইতিহাসের একটি সফলতম হজ ব্যবস্থাপনা পরিচালনা করা হয়েছে। এ বছর হজের খরচ কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই এবার হজ করতে গেছেন হজযাত্রীরা। গতকাল রাজধানীর আশকোনা হজক্যাম্পে ‘হজ কার্যক্রম ২০১৯’-এর সমাপ্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এবার সরাসরি হজ ব্যবস্থাপনাসংক্রান্ত বিষয়গুলো তত্ত্বাবধান করেছেন। এ বছর হজের খরচও কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে। ফলে হজযাত্রীদের বিমান ভাড়া ১০ হাজার ১৯০ টাকা পর্যন্ত কমানো সম্ভব হয়েছে। অন্যান্য বছরের স্বাভাবিক ব্যয়ের সঙ্গে তুলনা করলে এ বছর প্রকৃত হিসেবে ব্যয় বাড়েনি বরং কমেছে। তবে সৌদি সরকারের চার্জ বাড়ানোর কারণে ২৫ হাজার ৬ টাকা বেড়েছে।

প্রধানমন্ত্রীর কারণেই এবার আল্লাহর ঘরের মেহমানদের চোখে পানি দেখতে পাইনি উল্লেখ করে শেখ মো. আবদুল্লাহ বলেন, কোনো অবস্থাতেই আল্লাহর ঘরের মেহমানদের চোখে পানি পড়তে দেননি প্রধানমন্ত্রী। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তারা এবার হজ করতে গেছেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, এ পর্যন্ত হজের ভিসাপ্রাপ্ত যাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৭৩৬ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি এয়ারলাইনসের মাধ্যমে এরই মধ্যে ১ লাখ ১৯ হাজার ৮০০ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। বাকিরা পৌঁছাবেন ৪ ও ৫ আগস্ট। এবার ৬ হাজার ৯২৩ জন সরকারি ব্যবস্থাপনায় ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার মানুষ হজ পালনে সৌদি আরব গেছেন। তিনি বলেন, প্রথমবারের মতো এবার চালু হওয়া ‘রোড টু মক্কা ইনিশিয়েটিভ’ বা ঢাকায় সৌদি ইমিগ্রেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

July 21, 2026
বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

July 21, 2026
পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

July 21, 2026

Latest News

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হজ প্যাকেজ

সরকা‌রি দুটি হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমলেও খরচ বেড়েছে অন্য খাতে

BRTA

গাড়িতে হর্ন ব্যবহার নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

বাধ্যতামূলক মধ্যস্থতা

ভোলাসহ ১০ জেলায় মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

সরকারি ব্যবস্থাপনা

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa