Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা এবার কোহলিকে গ্রেপ্তারের দাবি!
খেলাধুলা

এবার কোহলিকে গ্রেপ্তারের দাবি!

By Sibbir OsmanOctober 16, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টি শুরু হওয়ার পর ২০০৭ সালে প্রথম বিশ্বকাপেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এরপর আর শিরোপার স্বাদ পাওয়া হয়নি তাদের। তবুও বিশ্বকাপ এলেই শক্তিশালী ভারতের প্রসঙ্গ সামনে চলে আসে। সমর্থকদের অনেকে রোহিত শর্মার নেতৃত্বধীন দলটিকে ঘিরে শিরোপা পুনরুদ্ধারের স্বপ্নও দেখছে।

তবে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগের দিন শনিবার (১৫ অক্টোবর) হঠাৎ ঘটলো এক ঘটনা। এদিন সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের সাবেক অধিনায়ক কোহলিকে গ্রেপ্তারের দাবি উঠেছে। ‘অ্যারেস্ট কোহলি’ ট্রেন্ডিংয়ে সরব গোটা নেট দুনিয়া। কিন্তু অস্ট্রেলিয়ায় অবস্থান করা কোহলির দোষটা আসলে কোথায়?

ঘটনার সূত্রপাত ভারতের তামিলনাডুতে। যেখানে বিরাট কোহলি ও রোহিত শর্মার মধ্যে কে বেশি ভালো এমন তর্ক চলাকালে কোহলি সমর্থকের হাতে খুন হন রোহিত শর্মার ভক্ত। এর পর থেকেই কোহলিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে পি ভিগনেশ এবং ধর্মরাজ নামের দুই বন্ধু মদ্যপ অবস্থায় কোহলি ও রোহিতকে নিয়ে আলোচনা করছিলেন। ভিগনেশ মুম্বাই ইন্ডিয়ান্স এবং রোহিত শর্মাকে সমর্থন করছিলেন। অন্যদিকে, ধর্মরাজ রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কট্টর ভক্ত ছিলেন।
কোহলি

Advertisement

কথা কাটাকাটির এক পর্যায়ে মেজাজ হারিয়ে বোতল নিয়ে ভিগনেশকে মেরেছিলেন ধর্মরাজ। তারপর ক্রিকেট ব্যাট দিয়েও মাথায় মারেন।তিনি। তারপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে প্রাণ হারান ভিগনেশ।

পরের দিন বুধবার (১২ অক্টোবর) সকালে ভিগনেশের মরদেহ উদ্ধার করেন কয়েকজন দিনমজুর। সিডকো ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার সময় তারা খুঁজে পান ভিগনেশের মৃতদেহ। তারাই খবর দেন স্থানীয় পুলিশকে। পুলিশ তারপরে ভিগনেশের মরদেহ আরিয়ালুরের সরকারি হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। তারপরেই একটি মামলা রুজু করা হয়। পরে অভিযুক্ত ধর্মরাজকে গ্রেফতার করা হয়েছে।

হত্যাকাণ্ডের এ ঘটনার পর থেকেই বিরাট কোহলিকে গ্রেফতারের দাবি তোলা হয় টুইটারে। কিন্তু কেন কোহলিকে গ্রেফতারে দাবি উঠছে তা নিয়ে বিষ্ময় প্রকাশ করছেন অনেকেই। প্রিয় ক্রিকেটারকে গ্রেফতার করা নিয়ে বেশ বিরক্ত তারা। দুই তারকা ক্রিকেটারকে নিয়ে আলোচনা থেকে এমন নৃশংস খুনের ঘটনায় অবাক ক্রীড়ামহলও।

মহেশ-বিজয়ের সিনেমায় ধোনি!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026
Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

July 21, 2026

Latest News

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

দি মারিয়ার বার্তা

এবার মেসিদের জন্য দি মারিয়ার বার্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa