Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় এবার তৃতীয় বিয়ের দাবি মামুনুল হকের!
জাতীয়

এবার তৃতীয় বিয়ের দাবি মামুনুল হকের!

By Saiful IslamApril 11, 20212 Mins Read

এবার তৃতীয় বিয়ের দাবি মামুনুল হকের!

Advertisement
জুমবাংলা ডেস্ক : বিতর্ক যেন পিছু ছাড়ছে না হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের। নারায়ণগঞ্জে এক নারীসহ অবরুদ্ধ হওয়ার পর থেকে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। যা এখনও চলছে। এবার সেই আলোচনা-সমালোচনার আগুনে ঘি ঢাললেন মামুনুল হক নিজেই।

নারায়ণগঞ্জে রিসোর্টের ঘটনার পর থেকেই সঙ্গে থাকা নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি করে আসা মাওলানা মামুনুল হক এবার করেছেন তৃতীয় বিয়ের দাবি! এক বছর আগে গাজীপুরের কাপাসিয়ার বাসিন্দা এক নারীকে তিনি বিয়ে করেন বলে ওই নারীর ভাইকে জানান মামুনুল।

বিষয়টি নিয়ে ওই নারীর ভাই শাজাহান সাজু সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন। তিনি বলেন, ‘শনিবার (১০ এপ্রিল) মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় ডেকে নিয়ে মামুনুল হক আমার বোনকে বিয়ে করার কথা জানান। এ সংক্রান্ত একটি স্ট্যাম্প দেখিয়েছেন তিনি। তবে এটি কাবিননামা নয়।’

বিষয়টি নিয়ে মামুনুল হকের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি। মোবাইলে ক্ষুদেবার্তা পাঠানো হলেও তিনি কোনো মন্তব্য করেননি।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, মামুনুল হক যে নারীকে তৃতীয় স্ত্রী হিসেবে দাবি করছেন তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে মাস্টার্স করেছেন। ২০১৩ সালে যখন তিনি ওই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, তখন তাদের মধ্যে পরিচয় হয়। আড়াই বছর আগে ওই নারীর বিবাহ বিচ্ছেদ হয়। এরপর ওই নারীকে একটি মহিলা মাদ্রাসায় শিক্ষক হিসেবে চাকরি দেন মামুনুল হক। এরপর থেকেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

বিচ্ছেদের পর ওই নারীকে কেরানীগঞ্জের একটি বাসায় রাখেন মামুনুল হক। সম্প্রতি রিসোর্টকাণ্ডের পর এই নারীকে মামুনুল হক তার বড় বোনের বাসায় রেখেছেন।

এদিকে, মামুনুল হকের দ্বিতীয় বিয়ের ঘটনা তার ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছেন সংগঠনটির মহাসচিব জুনায়েদ বাবুনগরী। এ বিষয়ে হেফাজতের কোনো বক্তব্য নেই বলেও জানিয়েছেন তিনি।

রোববার (১১ এপ্রিল) চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আনুষ্ঠানিক বৈঠক শেষে গণমাধ্যমের সামনে এমন মন্তব্য করেন বাবুনগরী। তিনি আরও বলেন, মামুনুল হকের দ্বিতীয় বিবাহ শরীয়তসম্মত। এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বন্যার পূর্বাভাস

চলতি সপ্তাহে দেশের ৫ জেলায় বন্যার পূর্বাভাস

July 6, 2026
এলজিআরডি মন্ত্রী

কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার : এলজিআরডি মন্ত্রী

July 6, 2026
PM

প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা

July 6, 2026

Latest News

বন্যার পূর্বাভাস

চলতি সপ্তাহে দেশের ৫ জেলায় বন্যার পূর্বাভাস

এলজিআরডি মন্ত্রী

কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার : এলজিআরডি মন্ত্রী

PM

প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা

আয়কর রিটার্ন অডিট

আয়কর রিটার্ন অডিটের তালিকায় নাম আসা কি ভয়ের কিছু?

finance minister

সব নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনতে হবে : অর্থমন্ত্রী

পে স্কেল

নতুন পে স্কেল একবারেই বাস্তবায়ন করা হবে

মহাপরিচালক রহিমের

মহাপরিচালক রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড

Current

প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার খোলার নির্দেশ

সরকারি ছুটি

আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি?

বন্যার সতর্কতা

৫ জেলায় বন্যার সতর্কতা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa