জুমবাংলা ডেস্ক : এবার উত্তরবঙ্গে বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে আস সুন্নাহ ফাউন্ডেশন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট করেছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

ওই পোস্টের মন্তব্যের ঘরে তিনি আরো লিখেছেন, ‘নোয়াখালী কুমিল্লা অঞ্চলে ত্রাণ কার্যক্রমের পর এখন চলছে পুনর্বাসন কার্যক্রম। যেসব জায়গায় আমাদের টিম পুনর্বাসনের কাজ করছে : ফেনীর ৬টি উপজেলার ৪৩টি ইউনিয়নে ৪৩টি টিম, নোয়াখালীর ৮টি উপজেলার ৬৭টি ইউনিয়নে ৫২টি টিম, লক্ষীপুরের ২টি উপজেলার ১৮টি ইউনিয়নে ১৯টি টিম, কুমিল্লা ৪টি উপজেলার ৩১টি ইউনিয়নে ৩১টি টিমসহ মোট ১৪৫টি টিম।’
চট্টগ্রামের পটিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, ডিবির হাতে যুবক গ্রেপ্তার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



