
তবে কবে নাগাদ মাশরাফির জার্সি ও বুট নিলামে উঠানো হবে এ নিয়ে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি এখনও। সাকিব আল হাসানের বিশ্বকাপ মাতানো ব্যাট নিলামে তুলে আত্মপ্রকাশ করে অকশন ফর অ্যাকশন নামক নামক নিলাম প্লাটফর্মটি। সাকিবের ব্যাটটি পাওয়ার জন্য দেশ-বিদেশ থেকে ব্যাপক সাড়া পড়ে। শেষ পর্যন্ত ২০ লাখ টাকায় কিনে নেন একজন যুক্তরাষ্ট্র প্রবাসী।
মাশরাফি বিন মোর্ত্তজা তার বেশ কিছু স্বারক নিলামে তুলতে যাচ্ছেন, এমন খবর আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন অকশন ফর অ্যাকশন। এছাড়াও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল তার অভিষেক ম্যাচের ব্যাট, ২০০৫ সালে ন্যাটওয়েস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হারানোর দিনে সেঞ্চুরি করা ব্যাট ও মুশফিকুর রহিম তার প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তুলছেন বলে ঘোষণা দেন এরিমধ্যে।
উল্লেখ্য, এরআগে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের ব্যাট নিলামে তুলেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



