Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা এবার পরিচ্ছন্নকর্মী পেটালেন ক্রিকেটার সাব্বির!
খেলাধুলা

এবার পরিচ্ছন্নকর্মী পেটালেন ক্রিকেটার সাব্বির!

By Saiful IslamMay 31, 20202 Mins Read

এবার পরিচ্ছন্নকর্মী পেটালেন ক্রিকেটার সাব্বির!

Advertisement
স্পোর্টস ডেস্ক : এবার রাজশাহী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের এক কর্মচারীকে পিটিয়েছেন বলে ক্রিকেটার সাব্বির রহমান রুম্মনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গাড়ি পার্কিং নিয়ে তর্ক হওয়ার এক পর্যায়ে তার গায়ে হাত তোলেন সাব্বির। রোববার (৩১ মে) বিকাল ৫টার দিকে রাজশাহী নগরীর বেলদারপাড়া এলাকায় নিজের বাড়ির সামনে এ কাণ্ড ঘটনা তিনি। পরে পুলিশ গিয়ে তাকে থামায়।

মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, ‘বয়স কম। ছোট মানুষ, পরিচ্ছন্নতাকর্মীক চড়-থাপ্পড় মেরেছেন বলে শুনেছি। থানার টহল পুলিশ গিয়ে তাকে থামিয়েছে। স্থানীয়রাও বিষয়টি ফোন করে জানিয়েছেন। ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিষয়টি মীমাংসা করে দিতে চেয়েছেন।

স্থানীয়রা জানান, বিকালে সাব্বিরের বাড়ির সামনে ভ্যানে ময়লা তুলছিলেন বাদশা নামের রাসিকের একজন পরিচ্ছন্নকর্মী। ওই সময় সাব্বির গাড়ি নিয়ে বাড়িতে ঢুকছিলেন। কিন্তু ভ্যানের কারণে ঢুকতে পারছিলেন না। পরিচ্ছন্নতাকর্মী বাদশা প্রতিউত্তরে বলেন, ‘আমাদের কাজই তো ময়লা সরানো। ময়লা নিয়েই চলে যাবো।’

সাব্বির পাল্টা ওই পরিচ্ছন্নতা কর্মচারীকে বলেন, ‘এটা কি তোর বাপের রাস্তা।’ এ নিয়ে কথাকাটাকাটির জের ধরে পরিচ্ছন্ন কর্মচারী বাদশার সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন সাব্বির। পরে অন্য পরিচ্ছন্ন কর্মচারীরা খবর পেয়ে ছুটে এলে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর পরিচ্ছন্নকর্মী বাদশা বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল-আযীমের কাছে গিয়ে অভিযোগ দেন। পরে কাউন্সিলর থানার ওসিকে ফোন করে বিষয়টি মিমাংসা করে দিতে চান। এ বিষয়ে কথা বলতে সন্ধ্যায় ক্রিকেটার সাব্বির রহমানকে একাধিকবার ফোন করা হয়। তবে তিনি ফোন ধরেননি। তাই বক্তব্য পাওয়া যায়নি। পরিচ্ছন্নতাকর্মী বাদশা জানায়, সে আমার বাবা-মা তুলে কথা বলেছেন। সাব্বির ক্ষমা না চাইলে ময়লা উঠাব না।

শৃঙ্খলা ভঙ্গ সাব্বিরের জন্য নতুন কিছু নয়। দুই বিপিএলেই আম্পায়ারকে গালি দিয়ে জরিমানা গুনেছিলেন, ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। তবে আগের সব অপকর্মকে ছাড়িয়ে যান ২০১৭ সালের ডিসেম্বরে। রাজশাহী শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে জাতীয় লীগের শেষ রাউন্ডের ম্যাচ চলাকালীন এক কিশোর দর্শককে বেধড়ক পেটান সাব্বির।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

June 22, 2026
আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

June 22, 2026
জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

June 22, 2026

Latest News

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa