Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় এবার বন্যার্তদের গবাদি পশুর জন্য পদক্ষেপ শায়খ আহমাদুল্লাহর
জাতীয়

এবার বন্যার্তদের গবাদি পশুর জন্য পদক্ষেপ শায়খ আহমাদুল্লাহর

By Tarek HasanAugust 29, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : সাম্প্রতিক বন্যার শুরু থেকেই প্লাবিত এলাকায় মানুষদের জন্য ত্রাণ সহায়তা পাঠাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এরই মধ্যে প্রায় পাঁচ হাজার পরিবারের মধ্যে ৭০০ টন ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। যা এখনো চলমান রয়েছে। তবে এর পাশাপাশি এবার ভিন্ন উদ্যোগ নিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান মাওলানা শায়খ আহমাদুল্লাহ। বন্যার্ত মানুষদের গবাদি পশুর কথা চিন্তা করে ৬৭ দশমিক ৩৫ টন ভুসি পাঠানো হয়েছে।

ahmadullah

Advertisement

শনিবার (২৪ আগস্ট) মাওলানা শায়খ আহমাদুল্লাহ বিষয়টি তার ফেসবুক পেইজে নিশ্চিত পোস্ট করেছেন।

এতে তিনি বলেন, ‘মানুষের পাশাপাশি আমরা ভেবেছি গৃহপালিত পশুর কথাও। গোখাদ্য হিসেবে দুর্গত এলাকার জন্য রওনা হচ্ছে ৬৭ দশমিক ৩৭ টন ভুসি। এগুলো বন্যাদুর্গত ৪টি জেলা ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী ও কুমিল্লার বিভিন্ন স্পটে বিতরণ করা হবে।’

অপরদিকে সংস্থাটির শনিবারের ত্রাণ কার্যক্রম সম্বন্ধে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বেচ্ছাসেবকদের সহায়তায় আজ সারাদিনে ৯ লরি ত্রাণসামগ্রী প্রস্তুত করা হয়েছে। এগুলো ইতোমধ্যে দুর্গত এলাকার উদ্দেশে রওনা হয়েছে। এতে ৫ হাজার পরিবারের জন্য ভারী প্যাকেজ রয়েছো। প্রতি প্যাকেটে প্রত্যেক পরিবারের জন্য রয়েছে ১০ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুর ডাল ও ১ কেজি লবণ।

এবার বন্যার্তদের গবাদি পশুর জন্য পদক্ষেপ শায়খ আহমাদুল্লাহর

একই সাথে ৪টি লরিতে বন্যা দুর্গত এলাকায় পাঠানো হচ্ছে ৭ হাজার ৬০০ প্যাকেট শুকনা খাবার। প্রত্যেক প্যাকেটে রয়েছে ২ কেজি খেজুর, ২ কেজি চিড়া, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ও বোতলজাত পানি। এছাড়া ত্রাণ সামগ্রীতে রয়েছে মোমবাতি, দিয়াশলাই ও স্যানিটারি ন্যাপকিন।

এসব ত্রাণসামগ্রী রবিবার (২৫ আগস্ট) নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও চাঁদপুরের বিভিন্ন স্পটে বিতরণ করা হবে বলেও জানানো হয়েছে।

ত্রাণসামগ্রী প্রস্তুতির কাজে স্বেচ্ছাসেবক আহ্বান

আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের জন্য ত্রাণের প্যাকেট তৈরি করতে স্বেচ্ছাসেবক আহ্বান করা হয়েছে। রোববারসহ ৩ দিন সকাল ৭টা থেকে সন্ধ্যা পর্যন্ত ত্রাণসামগ্রী প্রস্তুত করার জন্য কায়িক শ্রমে সক্ষম এ ধরনের মানুষদের আমন্ত্রণ জানাচ্ছি।

বন্যার সময় খাবার পানি পরিশোধনের উপায়

প্যাকেজিংয়ের স্থান হচ্ছে- মাদরাসাতুস-সুন্নাহ। আস-সুন্নাহ ফাউন্ডেশনের আফতাবনগর কার্যালয় থেকে পরিবহনের ব্যবস্থা রয়েছে। মাদরাসাতুস সুন্নাহর ঠিকানা হচ্ছে : ব্লক-সি, রোড-৩/বি, সানভ্যালি আবাসন, স্বদেশ প্রপার্টিস, সাতারকুল, বাড্ডা, ঢাকা

এছাড়া আস-সুন্নাহ ফাউন্ডেশনের আফতাবনগর কার্যালয়ের ঠিকানা হচ্ছে : প্লট-৭০, রোড-৩, ব্লক-সি, আফতাবনগর, ঢাকা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa