
ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৯৪ রান তুলেছিল। আবারও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার হন্তারক আসলে জফরা আরচার। ২২৫ রানেই শেষ ক্যাঙারুরা। আরচার ৬টি উইকেট নিয়েছেন। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৯ রান তুলেছে। ওভালে ইংল্যান্ড ৭৮ রান লিড নিয়েছে এবং হাতে রয়েছে ১০ উইকেট। অস্ট্রেলিয়া ৫ টেস্টের অ্যাশেজ সিরিজে ২-১ এ এগিয়ে রয়েছে।
স্মিথ আরও একটি রেকর্ড গড়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে তার টানা দশটি ইনিংসে ৫০ বা তারচেয়ে বেশি রানের ইনিংস রয়েছে। একটি দলের বিপক্ষে এমন ৯টি ইনিংস ছিল সাবেক পাকিস্তান ক্রিকেটার ইনজামাম উল হক ও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্লাইভ লয়েডের। এই দুজনেরই প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড । সে রেকর্ড ভেঙে গেছে স্মিথের কাছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



