জুমবাংলা ডেস্ক: ফুটবল খেলতে এসে বক্তব্য দেওয়ার সময় মঞ্চ ভেঙে পড়ে গেছেন ব্যারিস্টার সাইয়েদুল হক সুমন। আজ রবিবার বিকেল ৫ টার দিকে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টঙ্গিবাড়ির সোনারং উচ্চ বিদ্যালয় মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ হয়। ফুটবল খেলা শেষে মঞ্চে বক্তব্য রাখছিলেন ব্যারিস্টার সুমন। এ সময় উৎসুক জনতার চাপে মঞ্চ ভেঙে পড়ে যায়।

এ ঘটনায় আহতের খবর পাওয়া যায়নি।

Advertisement

সম্প্রতি সাকিব আল হাসানকে নিয়ে বক্তব্য দিয়ে আলোচনা আসেন ব্যারিস্টার সুমন।

এক ভিডিওতে তিনি দাবি করেছেন, ‘সাকিব আল হাসান, আমাদের একজন নামি ক্রিকেটার। যার জন্য আমরা গর্ববোধ করি। উনি একটা স্বর্ণের দোকান উদ্বোধন করার জন্য চলে গেছেন দুবাইতে। যারা সেলিব্রেটি আছি, তাদেরকে যে-কেউ দাওয়াত দিলে যেতেই পারেন। আমি সাকিব আল হাসানের কোনো দোষ এই পর্যন্ত দেখি না।’

সুমন বলেন, ‘কিন্তু যখন আমি জানতে পারলাম যে, ডিবির পক্ষ থেকে সাকিব আল হাসানকে জানানো হয়েছিল, আপনি যার দোকান উদ্বোধন করতে যাচ্ছেন তিনি একজন পুলিশ ইন্সপেক্টরের হত্যা মামলার আসামি। পাশাপাশি তিনি এখন পলাতক অবস্থায় রয়েছেন। ইন্টারপোলের সাহায্যে আমরা তাকে ধরে আনা চেষ্টা করছি। তারপরও সাকিব আল হাসান তার দোকান উদ্বোধন করতে গেছেন। আমার কাছে মনে হয়েছে, এটা যে একটা অপরাধ, সেটা তিনি জানেন কিনা! সেলিব্রেটি হলে কি তার কোনো অপরাধের বিচার হবে না।’

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৩৮ জন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.