
বৃহস্পতিবার সন্ধ্যায় এই নির্দেশনা দেয় বিএফআইইউ।
বিএফআইইউয়ের চিঠিতে বলা হয়েছে, তাদের নামে বর্তমানে বা এর আগে ব্যাংকে কোন হিসাব পরিচালিত হয়ে থাকলে তার যাবতীয় তথ্য হার্ডকপি (কাগজপত্রাদিসহ হিসাব খোলার ফরম, কেওয়াইসি, হালনাগাদ লেনদেন বিবরনী) ৭ কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে।
মাহী বি চৌধুরী সাবেক রাষ্ট্রপতি বদরোদ্দোজা চৌধুরীর ছেলে। তিনি বর্তমানে জাতীয় সংসদের সদস্য। চিঠিতে তার এবং তার স্ত্রীর ইটিআইএন, পাসপোর্ট নম্বর, স্মার্টকার্ড নম্বর উল্লেখ করা হয়েছে। তাদের স্থায়ী ও বর্তমান ঠিকানায় বলা হয়েছে, গুলশানের বারিধারার ১২ নম্বর রোডের ১৯ নম্বর বাসা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



