
জানা গেছে, ‘ফিল্মি ফিচারস’ প্রোডাকশন হাউজের ব্যানারে ওয়ালটন স্মার্ট রেফ্রিজারেটরের বিজ্ঞাপনটি নির্মাণ করছেন মাইনুদ্দিন সিয়াম। শিগগিরই দেশের সব টেলিভিশন চ্যানেল এবং অনলাইন মাধ্যমে বিজ্ঞাপনটি প্রচারিত হবে।
এ ব্যাপারে মাশরাফি গণমাধ্যমকে বলেন, ওয়ালটন কারখানা অত্যাধুনিক ও বিশ্বমানের। কাঁচামাল থেকে শুরু করে মোড়কজাত করা পর্যন্ত প্রতিটি কাজ ওখানে অত্যন্ত নিখুঁতভাবে করা হচ্ছে। এরকম প্রতিষ্ঠানের সঙ্গে থাকতে পেরে আমারও খুব ভালো লাগছে।
অপরদিকে ওয়ালটন রেফ্রিজারেটরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রকৌশলী গোলাম মুর্শেদ বলেন, মাশরাফিকে বিজ্ঞাপনের মডেল হিসেবে পেয়ে আমরা খুবই আনন্দিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



