Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home এবার সেনাবাহিনীর হস্তক্ষেপ চায় ইমরান খানের দল
আন্তর্জাতিক

এবার সেনাবাহিনীর হস্তক্ষেপ চায় ইমরান খানের দল

By Bhuiyan Md TomalFebruary 12, 20242 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৮ সালে সেনাবাহিনীর পরোক্ষ সহযোগিতায় পাকিস্তানের মসনদে বসেন ইমরান খান। চার বছর ক্ষমতায় থাকাকালীন দ্বন্দ্বে জড়ান সেনাবাহিনী ও অন্যতম বৈদেশিক মিত্র আমেরিকার সঙ্গে। যার জেরে ২০২২ সালে ক্ষমতা ছাড়তে বাধ্য হন বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন খান। সর্বশেষ সদ্য সমাপ্ত নির্বাচনে প্রবল বাধা সত্ত্বেও চমক দেখায় ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ তথা পিটিআই। এরপরই ইমরান ও অন্যান্য নেতাকর্মীদের মুক্তির জন্য সেনাবাহিনীর সঙ্গে দেন-দরবার করছে পিটিআই এমন গুঞ্জন শোনা যাচ্ছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, পিটিআইয়ের শীর্ষ নেতা ব্যারিস্টার গওহর খান দলের প্রতিষ্ঠাতা ইমরান ও কারাগারে আটক অন্যান্য নেতাকর্মীদের মুক্তি আহ্বান জানিয়েছেন। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সেনাপ্রধান জেনারেল অসিম মুনিরের এক বক্তব্যের পরই এমন আহ্বান জানান পিটিআইয়ের বর্তমান দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান।

রবিবার (১১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জেনারেল অসিম মুনির নির্বাচনে অংশ নেওয়ার জন্য পাকিস্তানের জনগণকে ধন্যবাদ জানান। তিনি বলেন, নৈরাজ্য ও মেরুকরণের রাজনীতি থেকে দেশকে এগিয়ে নিতে জাতির জন্য একটি স্থিতিশীল হাত ও নিরাময় স্পর্শ প্রয়োজন।

পাকিস্তান সামরিক বাহিনীর মিডিয়া উইংয়ের বরাতে জানা যায় জেনারেল অসিম মুনির বলেন, নির্বাচন জয়-পরাজয়ের কোনো শূন্য সমষ্টি নয়। বরং এটি জনগণের ম্যান্ডেট পূরণের একটি মহড়া। সেনাপ্রধানের এমন বক্তব্যের পরই পিটিআই নেতা গওহর খান এক বিবৃতিতে জানান, রাজনৈতিক নিরাময়ের অর্থ হলো দেশে কোনে রাজনৈতিক বন্দি না থাকা।

পিটিআই-এর বর্তমান চেয়ারম্যান বলেন, পিটিআইয়ের ম্যান্ডেটকে অবশ্যই সম্মান করতে হবে। এর ব্যত্যয় ঘটলে দেশের কোনো রাজনৈতিক নিরাময় হবে না। সেনাপ্রধানের বক্তব্যে উল্লিখিত সমন্বিত সরকার ব্যবস্থার প্রতি ইঙ্গিত করেন গওহর খান বলেন, এর মানে জোট সরকার নয়। সমন্বিত সরকার বলতে প্রতিটি দলকে একটি বিষয়ে একমত হতে হবে যে তারা জনগণের ম্যান্ডেটকে সবার আগে সম্মান করবে।

জাতীয় পরিষদের ১০ নম্বর আসন থেকে জয়ী এ নেতা জানান, নির্বাচনে ১০২টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয় অর্জন করেছেন। এর মধ্যে ৯৫টি আসনেই জয়ী হয়েছেন পিটিআইয়ের সমর্থিত প্রার্থীরা। এ সময় অন্তত ৫০টি আসনে পিটিআই সমর্থিত প্রার্থীদের জোরপূর্বক হারিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন গওহর।

এদিকে নির্বাচনে কোনো দলই সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় অনিশ্চয়তার মুখে পড়েছে সরকার গঠন। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো জোট করতে না পারলে পাকিস্তানের ক্ষমতায় আবারও সেনাবাহিনীর প্রত্যাবর্তন ঘটতে পারে বলে আশঙ্কা করছেন কিছু বিশ্লেষক।

রাফায় অভিযান চালালে পরিণতি হবে ভয়াবহ: সৌদি

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আন্তর্জাতিক ইমরান এবার খানের চায়: দল: সেনাবাহিনীর হস্তক্ষেপ
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

February 7, 2026
জাপানের সঙ্গে অর্থনৈতিক চুক্তি

জাপানের সঙ্গে অর্থনৈতিক চুক্তি, কী কী সুবিধা পাবে বাংলাদেশ

February 7, 2026
মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসী

মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা

February 7, 2026
Latest News
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

জাপানের সঙ্গে অর্থনৈতিক চুক্তি

জাপানের সঙ্গে অর্থনৈতিক চুক্তি, কী কী সুবিধা পাবে বাংলাদেশ

মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসী

মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা

বিশ্ববাজারে স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

ভূমিকম্প

মাত্র সাড়ে চার ঘণ্টার ব্যবধানে ১৩ বার ভূমিকম্পে কাঁপলো সিকিম

ওমানে ইরান-যুক্তরাষ্ট্র

ওমানে ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক শুরু

'চেরি ব্লসম' উৎসব

অতিরিক্ত পর্যটকের চাপে জাপানে ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল

উটকে দেয়া হবে পাসপোর্ট

উটের জন্য পাসপোর্ট চালু করল সৌদি আরব

ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

ভারতে তিন বোন

ভারতে তিন বোনের আত্মহত্যা, যা জানা গেল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.