জুমবাংলা ডেস্ক: এ বছর পবিত্র ঈদুল ফিতর কবে হবে তা নির্ভর করছে চাঁদ দেখার ওপর। ইতোমধ্যে ঈদ উদযাপনের লক্ষ্যে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ।

ধারণা করা হচ্ছে, এ বছর সৌদি আরব ও বাংলাদেশে একই দিনে ঈদ উদযাপন হতে পারে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এমনটিই ঘোষণা করেছে, বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে ২৯তম রোজার দিনে। সে হিসাবে শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার কথা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ এপ্রিল (২৯ রমজান) সন্ধ্যা ৭টা ৩৯ মিনিট পর্যন্ত শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। এদিন চাঁদ দেখা গেলে ২২ এপ্রিল শনিবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, চাঁদের অলটিটিউড ৬ ডিগ্রি বেশি হলে খালি চোখে দেখা যায়। ২১ এপ্রিল ১৬ ডিগ্রি থাকবে।

যদিও বুধবার (১৯ এপ্রিল) রাতে আবহাওয়া অধিদপ্তর সেই স্থানাঙ্কের প্রতিবেদনটি অধিদপ্তরের ওয়েবসাইট (www.bmd.gov.bd) থেকে সরিয়ে নেয়। পরে রাতেই চাঁদের স্থানাঙ্ক উল্লেখ করে অধিদপ্তরের প্রথম শ্রেণির পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের চাঁদ পর্যবেক্ষণের নির্দেশনা দিয়ে ‘প্রশাসনিক মেসেজ’ জারি করা হয়।

সেখানে ২১ এপ্রিল চাঁদের অবস্থা তুলে ধরে ‘বাংলাদেশ থেকে চাঁদ দেখা যাবে’ পরিবর্তন করে বলা হয়, চাঁদের অবস্থানগত কারণে আকাশ মেঘমুক্ত থাকা সাপেক্ষে বাংলাদেশে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে।

Advertisement

অন্যদিকে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রেনোমিকাল সেন্টার (আইএসি) সোমবার জানায়, ‘বৃহস্পতিবার আরব ও মুসলিম বিশ্বের কোথাও খালি চোখে শাওয়ালের চাঁদ দেখার সম্ভাবনা নেই।’ আইএসির পক্ষ থেকে আরও বলা হয়, মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশ আগামী শুক্রবার শাওয়াল মাস গণনা শুরু করবে। এর মানে বেশিরভাগ দেশেই একই দিনে অর্থাৎ শনিবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণে শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররমে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে ইসলামি শরিয়ত অনুযায়ী, চন্দ্র মাস শুরু হওয়ার ক্ষেত্রে খালি চোখে চাঁদ দেখার শর্ত রয়েছে। শাওয়াল মাসের ক্ষেত্রে চাঁদের স্থানাঙ্ক প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার চাঁদ দেখার নির্ধারিত সময় ৬টা ২৫ মিনিট থেকে ৭টা পর্যন্ত। সান্ধ্যকালীন চাঁদের স্থায়িত্ব হবে ৫৩ মিনিট ৮ সেকেন্ড। বাংলাদেশে চাঁদ দেখা যাবে বলে চাঁদের স্থানাঙ্কের প্রতিবেদনে জানানো হয়েছে।
সূত্র: খালেজ টাইমস, গালফ নিউজ, আল আরাবিয়া

ঈদের দিন আবহাওয়া যেমন থাকবে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.