Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় এবার ‘হুজুর’ সাজলেন পুলিশ কর্মকর্তা
জাতীয়

এবার ‘হুজুর’ সাজলেন পুলিশ কর্মকর্তা

By iNews DeskAug 18, 2019, 2:17 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

আসামি ধরতে এবার পুলিশ অভিনব কৌশল অবলম্বন করেছে। রীতিমতো ‘হুজুর’ সেজে ধর্ষণ মামলার আসামি রেজওয়ান মিয়াকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের বালিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রেজওয়ান জৈন্তাপুরের দরবস্ত ইউনিয়নের শুকইনপুর গ্রামের আহমদ আলীর ছেলে।

জানা গেছে, রেজওয়ান নিজের ভাতিজিকে অপহরণ করে নিয়ে দূরবর্তী গ্রামের এক সিএনজি অটোরিকশাচালকের বাড়িতে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন। এ ঘটনায় ধর্ষিতার পিতা সামাজিকভাবে বিচার চেয়েও ন্যায়বিচার পাননি।

অপরদিকে, ধর্ষণের ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং ধর্ষণের আলামত নষ্ট করতে বিচারের নামে স্থানীয় ইউপি সদস্য সময়ক্ষেপণ করতে থাকেন।

ন্যায়বিচার না পেয়ে অবশেষে ভিকটিম বাদী হয়ে ঘটনার ২ মাস পর গত ১৭ জুলাই জৈন্তাপুর মডেল থানায় ধর্ষক রেজওয়ানকে প্রধান আসামি করে লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতা পায় এবং ধর্ষক রেজওয়ান ইতোপূর্বে এ ধরনের একাধিক অপকর্ম করে কারাভোগ করেছে বলে তথ্য বেরিয়ে আসে। কারাভোগ করে বের হওয়ার কিছুদিনের মধ্যে সে ভাতিজিকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণের ঘটনা ঘটায়।

পুলিশ গত ১৮ জুলাই ভিকটিমের লিখিত অভিযোগটিকে মামলা হিসেবে গণ্য করে যার নম্বর- ৮/১০৪। মামলার প্রকৃত রহস্য অনুসন্ধান ও ধর্ষক রেজওয়ানকে আটকের জন্য পুলিশের একাধিক টিম উপজেলা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চতুর ধর্ষক পালিয়ে যায়।

এদিকে, পুলিশ ঘটনার প্রকৃত রহস্য অনুসন্ধান করতে মামলাটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে এবং ধর্ষককে আটক করতে মরিয়া হয়ে উঠে। অবশেষে পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে ছন্দবেশ ধারণ করে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতে থাকে।

এক পর্যায়ে জৈন্তাপুর মডেল থানার এসআই আজিজুর রহমান হাজীর বেশ ধারণ করে শনিবার বেলা ৩টায় উপজেলার ফতেপুর (হরিপুর) ইউনিয়নের বালিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষক রেজওয়ান মিয়াকে আটক করেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক ধর্ষককে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধর্ষক রেজওয়ান ইতোপূর্বে এ ধরনের অপরাধ করে কারাবরণ করেছে। কারাবরণ করে বের হয়েই সে আবার এই ধর্ষণের ঘটনাটি ঘটায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে।

আসামিকে রোববার আদালতে নিয়ে রিমান্ড চাওয়া হবে বলেও জানান ওসি শ্যামল বণিক।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
bangladesh bank

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা

May 24, 2026, 12:08 AM Asia/Dhaka
Ramisha

রামিসা হত্যা: পুলিশের হাতে তিন রিপোর্ট, প্রস্তুত সাক্ষী

May 24, 2026, 12:06 AM Asia/Dhaka
লঞ্চে ঝুঁকিপূর্ণ

লঞ্চে ঝুঁকিপূর্ণ ওঠানামা বন্ধে কঠোর নজরদারি

May 24, 2026, 12:01 AM Asia/Dhaka
Latest News
bangladesh bank

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা

Ramisha

রামিসা হত্যা: পুলিশের হাতে তিন রিপোর্ট, প্রস্তুত সাক্ষী

লঞ্চে ঝুঁকিপূর্ণ

লঞ্চে ঝুঁকিপূর্ণ ওঠানামা বন্ধে কঠোর নজরদারি

Ortho Minister

অর্থমন্ত্রীর হাতে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি বাজেট সুপারিশমালা তুলে দিলেন শাইখ সিরাজ

Hasina

দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান শেখ হাসিনা

রামিসার ডিএনএ রিপোর্ট

রামিসার ডিএনএ রিপোর্ট হস্তান্তর

bazaar

ঈদের আগে মসলার বাজারে মন্দা, কমেছে এলাচ-জিরার দাম

প্রধানমন্ত্রী

দেশে অরাজক সৃষ্টির পাঁয়তারা চলছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

Pay

আলোর মুখ দেখছে নতুন পে-স্কেল; জেনে নিন কার কী সুবিধা

strom

রাত ১টার মধ্যে ১৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp