
কলকাতা টোয়েন্টিফোরের এক প্রতিবেদনে বলা হয়, অগ্নিমূল্যের বাজারে ১ কেজি পেঁয়াজ উপহার হিসেবে পেয়ে খুশি মোটরসাইকেল চালকরা। বাজারে কেজি প্রতি পেঁয়াজের দাম এখন ১৩০-১৫০ টাকা। একদিকে সব ব্যবসায়ীরা যেমন বেশি পেঁয়াজ আমদানি করছেন না তেমনই সাধারণ মানুষও দামের জন্য পেঁয়াজ কেনা কমিয়ে দিয়েছেন। গতকাল রোববার সকাল থেকেই পাল্লারোড পল্লী মঙ্গল সমিতি রাস্তায় দাঁড়িয়ে সেফ ড্রাইভ
সেভ লাইফ কর্মসূচি হিসেবে চালকদের হেলমেট পরে মোটরসাইকেল চালানোর জন্য সচেতন করছে। যারা হেলমেট পরে মোটরসাইকেল চালাচ্ছেন না তাদের জীবনের সুরক্ষার জন্য হেলমেট পরার কথা বলছে এই সমিতি। পাশাপাশি যারা হেলমেট পরে বাইক চালাচ্ছেন উপহার হিসেবে তাদের দেওয়া হয় পেঁয়াজ।
এদিকে অগ্নিমূল্যের বাজারে পেঁয়াজ পেয়ে মোটরসাইকেল আরোহীরা খুশি। পাশাপাশি ট্রাফিক সচেতনতায় ক্লাবের বার্তা, পেঁয়াজ পাওয়ার জন্য হেলমেট পরা নয়, নিজের সুরক্ষার জন্য হেলমেট ব্যবহার করুণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



