Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় এভিয়েশন হাব গড়তে ঐক্যবদ্ধভাবে কাজের নির্দেশ বেবিচক চেয়ারম্যানের
জাতীয়

এভিয়েশন হাব গড়তে ঐক্যবদ্ধভাবে কাজের নির্দেশ বেবিচক চেয়ারম্যানের

By Bhuiyan Md TomalMay 9, 20242 Mins Read

এভিয়েশন হাব গড়তে ঐক্যবদ্ধভাবে কাজের নির্দেশ বেবিচক চেয়ারম্যানের

Advertisement
জুমবাংলা ডেস্ক : পরবর্তী প্রজন্মের এভিয়েশন প্রফেশনাল গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশকে এ অঞ্চলের অন্যতম এভিয়েশন হাবে পরিণত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। এজন্য আরও দক্ষ ও কারিগরি জ্ঞান সম্পন্ন জনবল তৈরির ওপর জোর দেন তিনি।

বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তর অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে তিনি নিজের প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের এ নির্দেশ দেন।

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) কাছ থেকে সিভিল এভিয়েশন একাডেমি সিলভার সদস্য পদ অর্জন ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বেবিচক চেয়ারম্যান বলেন, আরও যুগোপযোগী ও আধুনিক প্রশিক্ষণ প্রদান নিশ্চিত করার মাধ্যমে সিভিল এভিয়েশন খাতকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তিনি কাজ করছেন।

তিনি আরও বলেন, আমাদের পর্যায়ক্রমে গোল্ড ও প্ল্যাটিনাম সনদ লাভের লক্ষ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করে এগিয়ে যেতে হবে। বাংলাদেশকে এ অঞ্চলের অন্যতম এভিয়েশন হাবে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ডমিনিকান রিপাবলিকের পুন্টাকানায় অনুষ্ঠিত আইকাও’র এক সম্মেলনে সিভিল এভিয়েশন একাডেমিকে সিলভার ক্যাটাগরিতে ভূষিত করা হয়। একাডেমি কার্যক্রম আইকাও মানদণ্ড বজায় রেখে পরিচালিত হওয়ায় প্রথমিক বোঞ্জ ক্যাটাগরি থেকে সিলভার ক্যাটাগরিতে উন্নীত করে আন্তর্জাতিক সংস্থাটি।

বাংলাদেশের এভিয়েশন পরিমণ্ডলে কারিগরি জ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তি গড়ে তুলতে সিভিল এভিয়েশন একাডেমির এ সনদ এভিয়েশন খাতে বেবিচকের এক গৌরবময় অধ্যায়ের সূচনা করল বলে মনে করছেন কর্মকর্তারা।

সিভিল এভিয়েশন জানায়, ওই সনদ ছাড়াও প্রথমবারের মতো বাংলাদেশ থেকে সিভিল এভিয়েশন একাডেমি পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী ‘আইকাও আইএসডি সার্টিফিকেট ইন্সট্রাক্টর সনদ লাভ করেন। এ সনদ পাওয়ায় এই প্রথম একজন বাংলাদেশি প্রশিক্ষক দেশে ও বিদেশে আইকাও প্রণীত আন্তর্জাতিক এভিয়েশন প্রশিক্ষণ দেওয়ার যোগ্যতা অর্জন করলেন।

গতকালের অনুষ্ঠানে আইকাও’র সহযোগিতায় এবং সিভিল এভিয়েশন একাডেমির আয়োজনে সিভিল এভিয়েশনে নতুন যোগ দেওয়া প্রশিক্ষণার্থীসহ মোট ৩৪৮ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র বিতরণ করা হয়।

সনদ বিতরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ছাড়াও আইকাও সিনিয়র ইন্সট্রাক্টর ক্যাপ্টেন মোস্তফা হুম্মাদি বক্তব্য রাখেন।

তিনি সিভিল এভিয়েশন একাডেমির কার্যক্রমের প্রশংসা করে বলেন, এভাবে কাজ করে গেলে খুব শিগগিরই সিভিল এভিয়েশন একাডেমি গোল্ড সনদ লাভ করবে।

রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দুর কাছাকাছি থেকেও ক্ষমতাচর্চায় আগ্রহী হননি ড. ওয়াজেদ মিয়া

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
shama

বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

July 9, 2026
ক্রীড়া প্রতিমন্ত্রী

হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী

July 9, 2026
সুপার টাইফুন

ধেয়ে আসছে ঘণ্টায় ২০০ কিমি গতির সুপার টাইফুন

July 9, 2026

Latest News

shama

বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিমন্ত্রী

হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী

সুপার টাইফুন

ধেয়ে আসছে ঘণ্টায় ২০০ কিমি গতির সুপার টাইফুন

আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

Ministry

যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি

আইনমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারে ফেরা ছাড়া বিকল্প ছিলো না: আইনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা, আসছে বড় পরিবর্তন

Highcourt

কোটা বাদ, মেধার ভিত্তিতে ৪৬ হাজার শিক্ষকের ফল আবারও প্রকাশের নির্দেশ

Tarek Rahman

ঢাকা নিয়ে উদ্বেগ, প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল গড়ার আহবান

প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ : প্রধানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa