Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় এমন বৃহত্তম ত্রাণ কার্যক্রম ও মোবাইলে টাকা পৌঁছানো কেউ কখনো ভাবেনি: তথ্যমন্ত্রী
চট্টগ্রাম জাতীয় বিভাগীয় সংবাদ রাজনীতি

এমন বৃহত্তম ত্রাণ কার্যক্রম ও মোবাইলে টাকা পৌঁছানো কেউ কখনো ভাবেনি: তথ্যমন্ত্রী

By Hasan MajorMay 28, 2020, 6:12 PM Asia/Dhaka2 Mins Read
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: দেশে চলমান এমন বৃহত্তম ত্রাণ কার্যক্রম ও মোবাইলে টাকা পৌঁছানোর কথা কেউ কখনো ভাবেনি’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ হলে করোনায় কর্মহীন খেলোয়াড়দের মাঝে সরকারি উপহারসামগ্রী বিতরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশের ইতিহাসে বৃহত্তম ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। মানুষ সরকারের কাছে চায়নি, কোথাও যেতে হয়নি, একটাকা খরচ অথবা কোন দেন-দরবার ছাড়া মানুষের মোবাইল ফোনে আড়াই হাজার করে টাকা চলে এসেছে। এটি কখনো কেউ ভাবেনি।’

দেশের প্রায় সাতকোটি মানুষ নানাভাবে সরকারি সহায়তার আওতায় এসেছে, এমন ঘটনাও কখনো ঘটেনি উল্লেখ করে তিনি জানান, ‘দেশের সমস্ত কওমি মাদ্রাসায় ঈদের আগে দু’দফায় টাকা দেয়া হয়েছে, বিভিন্ন মসজিদে টাকা দেয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে নেতৃবৃন্দ, সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের পরিচালনায় সারাদেশে প্রায় এককোটি বিশ লাখ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেয়া হয়েছে। আশেপাশের কোনো দেশে এইভাবে ত্রাণ তৎপরতা হয়েছে কি না, আমার জানা নেই।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, ‘খেটে খাওয়া মানুষের বাংলাদেশে করোনার কারণে আজ দু’মাসের বেশি প্রায় সমস্ত কর্মকান্ড বন্ধ। অনেকের অনেক শঙ্কা-আশঙ্কা মিথ্যে প্রমাণ করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৃহত্তম ও সুপরিকল্পিত ত্রাণ কার্যক্রমের কারণে দেশের একজন মানুষও অনাহারে মৃত্যুবরণ করেনি।’

সেইসাথে তিনি বলেন, ‘অর্থনৈতিক কর্মকান্ড মাসের পর মাস বন্ধ রেখে কোন দেশ টিকে থাকতে পারেনা এবং সেকারণেই উন্নত দেশগুলোতে কর্মকান্ড শুরু হয়েছে, মানুষ কাজে ফিরেছে। আমাদেরও ধীরে ধীরে তা করতে হবে, তবে মনে রাখতে হবে, আমরা যেন জনসমাগম না করি, শারীরিক দুরত্ব বজায় রাখি কারণ, আমার সুরক্ষা আমার হাতে।’

করোনায় ছুটির শুরু থেকে ঈদ পর্যন্ত তথ্যমন্ত্রীর নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়া উপজেলা ও বোয়ালখালীর আংশিক অঞ্চলে তার পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল খেটেখাওয়া মানুষকে ত্রাণ ও ঈদের আগে সব ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও ভিক্ষুকে উপহারসামগ্রী দেয়ার কথা সংক্ষেপে তুলে ধরে মন্ত্রী বলেন, ‘সরকারি- বেসরকারি মিলে এলাকার প্রায় ৬০ হাজার মানুষের পরিবারে ত্রাণ পৌঁছেছে। করোনা পরিস্থিতির উত্তরণ অবধি দলের নেতা-কর্মীদের সক্রিয় ভূমিকায় এ তৎপরতা অব্যাহত থাকবে।’

করোনাভাইরাসমুক্ত থাকতে শরীরচর্চাও অত্যন্ত প্রয়োজনীয় এবং রাঙ্গুনিয়ার প্রতিভাবান ক্রীড়াবিদ ও খেলোয়াড়েরা মানুষকে সেবিষয়ে উদ্বুদ্ধ করবে, বলেন তথ্যমন্ত্রী।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জি: শামসুল আলম তালুকদার। ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা যুবলীগের সভাপতি আরজু সিকদার ও সরকারি দপ্তরপ্রধানগণ সভায় অংশ নেন।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
শিশু

রিকশা চালকের দূরদর্শিতায় ধর্ষণ থেকে রক্ষা পেল শিশু

May 24, 2026, 2:49 PM Asia/Dhaka
Ramisa

রামিসা হত্যা : সোহেল-স্বপ্নাকে অভিযুক্ত করে চার্জশিট দিচ্ছে পুলিশ

May 24, 2026, 2:45 PM Asia/Dhaka
ধর্ষণ-হত্যার প্রতিবাদ

শিশু রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ-হত্যার প্রতিবাদে জাতীয় ছাত্র সমাজের মানববন্ধন

May 24, 2026, 2:34 PM Asia/Dhaka
Latest News
শিশু

রিকশা চালকের দূরদর্শিতায় ধর্ষণ থেকে রক্ষা পেল শিশু

Ramisa

রামিসা হত্যা : সোহেল-স্বপ্নাকে অভিযুক্ত করে চার্জশিট দিচ্ছে পুলিশ

ধর্ষণ-হত্যার প্রতিবাদ

শিশু রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ-হত্যার প্রতিবাদে জাতীয় ছাত্র সমাজের মানববন্ধন

শায়েখ আহমাদুল্লাহ

মাদ্রাসায় যৌ ‘ন নির্যাতন রোধে কমিশন গঠনের প্রস্তাব আহমাদুল্লাহর

সাজা মওকুফ

ঈদ উপলক্ষে ৪ কয়েদির সাজা মওকুফ

ঈদের দিন আবহাওয়া

ঈদের দিন বৃষ্টি হবে কি না জানাল আবহাওয়া অফিস

এখন টিভির সাংবাদিক

এখন টিভির ৪ সাংবাদিকের যোগদান নিশ্চিতের দাবি বিএফইউজে-ডিইউজে’র

ঈদের ছুটি

ঈদের টানা ছুটি শুরু সোমবার, যারা পাবেন না

ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

শিশু আসমা আক্তার

নোয়াখালীতে আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp