
শোক বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, মিষ্টভাষী ইসরাফিল আলম নিষ্ঠা উদারতার সাথে আমৃত্যু দেশের মানুষের জন্য কাজ করে গেছেন।তাঁর মৃত্যতে রাজনৈতিক অঙ্গণে অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
তিনি আরও বলেন,রাজনীতিবিদ হিসেবে প্রয়াত ইসরাফিল আলম জাতীয় সংসদে নির্যাতিত ও নিপীড়িত মানুষের কথা বলতেন। জনসেবা ও সমাজের উন্নয়নে তিনি অনন্য নজির স্হাপন করেছিলেন।
বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ইসরাফিল আলম আজ সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মৃত্যুবরণ করেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



