
সকাল ১০টার কিছুক্ষণ পরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাযা সম্পন্ন হয়। জানাজা শেষে মুক্তিযোদ্ধা হিসেবে তাকে গার্ড অব অর্নার দেয়া হয়। এরপর রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার সেখানে উপস্থিত থেকে তার মরদেহে শ্রদ্ধা জানান। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিতি ছিলেন।
শ্রদ্ধা জানানো শেষে হেলিকপ্টার যোগে তার মরদেহ চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়া হচ্ছে এবং বাদ জোহর বন্দর নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



