স্পোর্টস ডেস্ক : নেইমারকে ‘যত দ্রুত সম্ভব বিক্রি করার’ বিষয়টি নাকি অন্যতম ছিল। যার কিছুটা এবার সত্যি হতেও চলছে। পিএসজি জানিয়েছে, ‘ভালো প্রস্তাব পেলে নেইমারকে বিক্রি করতে তাদের আপত্তি নেই!’

এমবাপের যে শর্ত মানতে নেইমারকে বিক্রি করবে পিএসজি!
ফাইল ছবি
Advertisement

ফরাসি ফুটবলার এমবাপেকে ধরে রাখতে নজিরবিহীন সব কর্মকাণ্ড করেছে পিএসজি। শুধু টাকা দিয়ে তাকে ধরে রাখতে পারেনি ক্লাবটি। প্যারিসে থাকার জন্য এমবাপের একগাদা শর্তও মেনে নিয়েছে পিএসজি।

মেনে নেওয়া শর্তের মধ্যে এমবাপেকে দেওয়া হয়েছে পছন্দ মতো কোচ-সতীর্থ বাছাই করার মতো ক্ষমতা।সেই ক্ষমতা ব্যবহার করেই এবার নেইমারকে ছেটে ফেলতে চাইছেন ফরাসি ফুটবলার। পিএসজিও তার শর্ত মেনে নেইমারকে বিক্রি করতে যাচ্ছে।

গ্রীষ্মকালীন দলবদলে নেইমারের জন্য আলোচনার টেবিল উন্মুক্ত রাখবে পিএসজি। নেইমারও অবশ্য কিছুদিন আগে জানিয়েছিলেন, পিএসজিতেই থাকতে চান ।

২০১৭ সালে ফুটবল বিশ্বে আলোচনার খোড়াক তুলে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। পাঁচ বছরে চুক্তিতে পিএসজি গেলেও বেশিভাগ সময় কেটেছে ইনজুরিতে। এমনকি পিএসজির অন্দরমহলে তার আচরণ নিয়েও প্রশ্ন উঠেছে বেশ কয়েকবার।

এদিকে, পিএসজি ছেড়ে নেইমারের পরবর্তী গন্তব্য নিয়ে এখনও কোনো আভাস পাওয়া যায়নি। ইউরোপের কোনো বড় ক্লাবই তাকে নিয়ে খুব বেশি আগ্রহী নয়। তবে ইংলিশ ক্লাব নিউক্যাসেলে যাওয়ার সম্ভবনা রয়েছে। এছাড়া পুরোনো ডেরা বার্সেলোনায় যে নেইমার ফিরবেন না এটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

পাঁচ বছরে পিএসজির হয়ে ৯২ ম্যাচ খেলে ৬৯ গোল করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ২০২৫ সাল পর্যন্ত পিএসজির সাথে চুক্তি রয়েছে তার। যদিও চুক্তি শেষ হওয়ার আগেই পিএসজি থেকে তার বিদায় ঘণ্টা বেজে ওঠার সম্ভাবনা এখন আরও প্রকট হচ্ছে।

শখ পূরণ করতে গিয়ে ১৮ কোটি টাকা দেনা!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.