Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা এমবাপ্পেকে পেতে ১৬০০ কোটি টাকার প্রস্তাব রিয়ালের
খেলাধুলা ফুটবল

এমবাপ্পেকে পেতে ১৬০০ কোটি টাকার প্রস্তাব রিয়ালের

By জুমবাংলা নিউজ ডেস্কআগস্ট 25, 2021Updated:আগস্ট 25, 20212 Mins Read

Advertisement

স্পোর্টস ডেস্ক: কিলিয়ান এমবাপ্পে অনেকদিন থেকেই ‘যাই যাই’ করছেন। রিয়াল মাদ্রিদও নিতে আগ্রহী। এদিকে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) চুক্তি নবায়নের প্রস্তাবে সাড়া দিচ্ছেন না তিনি। আজ নাহয় কাল, ফরাসি ক্লাবটি ছাড়তে চাইছেন তিনি। এমন খবর ইউরোপীয় সংবাদ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছিল বেশ কিছুদিন ধরেই। এবার চলমান দলবদল মৌসুমের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে নতুন এক খবর, এমবাপ্পেকে পেতে পিএসজির টেবিলে ১৬০০ কোটি টাকার প্রস্তাব রেখেছে রিয়াল মাদ্রিদ।

চলতি দলবদলটায় এখন পর্যন্ত অনেক নাটকই দেখেছে বটে। মেসি অনিচ্ছা নিয়েই বার্সেলোনা ছেড়েছেন, যোগ দিয়েছেন পিএসজিতে। এর আগে পিএসজি ফ্রিতেই দলে ভিড়িয়েছে সার্জিও রামোস, জিয়ানলুইজি ডনারুমা, জর্জিনিও ওয়াইনাল্ডামদের মতো তারকাদের। এবার আবারও নাটক সেই পিএসজিতে, তবে এবার তারা আছে তারকাবিয়োগের দুয়ারে।

রিয়াল মাদ্রিদে এমবাপ্পের যাওয়াটা অনেকদিন ধরেই আছে ইউরোপীয় দলবদলের গুঞ্জনে। চলতি দলবদলে তা হাওয়া পেয়েছে বেশ। আগামী মৌসুম শেষেই তার চুক্তি শেষ পিএসজির সঙ্গে। নতুন চুক্তির প্রস্তাবও নাকচ করে দিয়েছেন, সেই থেকেই এই গুঞ্জনের শুরু।

রুমভর্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর ছবিসহ এমবাপ্পের ছোটবেলার একটা ছবি আন্তর্জালে দুদিন পরপরই ভেসে ওঠে। ফরাসি তারকার রিয়ালপ্রীতির কথাও জানে সবাই। দুইয়ে দুইয়ে চার মিলিয়েই এতদিন চলতো সব গুঞ্জন।

তবে এবার আর গুঞ্জন নয়, ফরাসি সংবাদমাধ্যম টিএফওয়ানের নির্ভরযোগ্য সাংবাদিক ইউলিয়ান মেইনার্দ বলছেন এ কথা। ফরাসি তারকাকে দলে পেতে পিএসজির কাছে ১৬০০ কোটি টাকার বিশাল এক আনুষ্ঠানিক প্রস্তাবই পাঠিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। একই খবর জানাচ্ছেন দলবদল বিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফাব্রিজিও রোমানো আর স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কাও।

এতে সায় দিয়ে লা পারিসিয়ান জানাচ্ছে, রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যক্তিগত বিষয়াদিতে সম্মতিও দিয়ে দিয়েছেন এমবাপ্পে। তবে খেলোয়াড়ের দলবদল নিশ্চিতে যে ক্লাব ও খেলোয়াড় দুই পক্ষেরই সম্মতি লাগে, সেখানেই পিএসজি বেঁকে বসেছে।

১৬০০ কোটি টাকার প্রস্তাবে এখনই হ্যাঁ বলে দেয়নি তারা, জানাচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যম লেকিপ। তবে স্প্যানিশ ক্রীড়াদৈনিক স্পোর্ত জানাচ্ছে, চুক্তির অঙ্কটা ২০০০ কোটি টাকায় বাড়িয়ে নিতেও কোনো সমস্যাই নেই রিয়ালের। লেকিপের খবর, অঙ্কটা তেমন হলে তবেই কেবল ফরাসি তারকাকে ছাড়তে ভাববে পিএসজি।

দলবদলের বাকি আছে আরও এক সপ্তাহের মতো সময়। এমন সময়ে এসে এমবাপ্পের দলবদল গুঞ্জনে পাগলাটে দলবদল মৌসুমের শেষটাও আরও পাগলাটে হওয়ারই আভাস মিলছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ফুটবল বিশ্বকাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের

জুন 12, 2026
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু, মাতাচ্ছেন শাকিরা

জুন 12, 2026
Brazil

ইতিহাস পেরিয়ে হেক্সা জয়ের পথে ব্রাজিল

জুন 11, 2026
Latest News
ফুটবল বিশ্বকাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু, মাতাচ্ছেন শাকিরা

Brazil

ইতিহাস পেরিয়ে হেক্সা জয়ের পথে ব্রাজিল

জার্সি

৫২ বছর পর বিশ্বকাপে ফিরেই বিপাকে হাইতি, ফিফার নির্দেশে বদলাতে হলো জার্সি

টেস্ট সিরিজ

চমক রেখে টেস্ট সিরিজে দল ঘোষণা বাংলাদেশের

ক্রীড়া খাত

ক্রীড়া খাতে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

টি-টোয়েন্টি

৩ পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

শাকিরা ও বার্না বয়

বিশ্ব কাঁপাতে প্রস্তুত পপ সম্রাজ্ঞী শাকিরা ও বার্না বয়

বিশ্বকাপের মঞ্চ

পর্দা উঠছে আজ; বিশ্বকাপের মঞ্চে কে কবে গাইবেন

BTV

বিটিভিতে বিনা খরচে বিশ্বকাপ সম্প্রচার, প্রধানমন্ত্রীর নির্দেশে সরাসরি ফিফার সঙ্গে চুক্তি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa