জুমবাংলা ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে তিন দিনের শোক কর্মসুচি ঘোষণা করেছে জাতীয় পার্টি।

তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ দেশের সবচাইতে জনপ্রিয় রাজনীতিক ও সাবেক সফল রাষ্ট্রপতি। কাউকে কখনো কটু কথা বলতেন না। তিনি নেতাকর্মীদের সন্তানের মত ভালবাসতেন, তার মৃত্যুতে আমরা শোকাহত। আজ থেকে আমরা কালো ব্যাজ ধারণ ও তিনদিনের শোক কর্মসুচি পালন করব। মসজিদে দোয়া ও মন্দির এবং গির্জায় হবে প্রার্থনা সভা।
রাঙ্গা বলেন, এরশাদের মরদেহ সোমবার সকাল সাড়ে দশটায় সংসদ প্রাঙ্গনে নিয়ে যাওয়া হবে। এরপর নামাজে জানাযা শেষে কাকরাইলের দলীয় কার্যালয়ে এরশাদের মরদেহ রাখা হবে। সেখানে দেশের সর্বস্তরের মানুষ ও নেতাকর্মীরা তাকে শ্রদ্ধা জানাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



