Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় এরিককে দিয়ে এরশাদের শূন্য আসনের ফরম সংগ্রহ, যা বললেন মা বিদিশা
জাতীয়

এরিককে দিয়ে এরশাদের শূন্য আসনের ফরম সংগ্রহ, যা বললেন মা বিদিশা

By Sibbir OsmanAugust 28, 2019Updated:August 28, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : এরিককে নিয়ে যা খুশি তাই করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার মা জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মো. এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকী। তার সন্তানকে দিয়ে এসব করানো খুবই দুঃখজনক ও কষ্টদায়ক বলেও জানান তিনি। এরিককে দিয়ে এরশাদের শূন্য আসনের ফরম সংগ্রহের ঘটনায় বুধবার (২৮ আগস্ট) টেলিফোনে জনপ্রিয় এক অনলাইন নিউজ পোর্টালের কাছে এসব অভিযোগ করেন বিদিশা ।
এরিককে দিয়ে এরশাদের শূন্য আসনের ফরম সংগ্রহ, যা বললেন মা বিদিশা

Advertisement

বিদিশা বলেন, ‘ওরা আমার ছেলে এরিককে আটকে রেখেছে। আমার সঙ্গে দেখা করতে দেয়না। এরিককে কেন্দ্র করেই মৃত্যুর আগে এরশাদের সঙ্গে আমার সুসম্পর্ক গড়ে উঠেছিল। আমি খাবার পাঠাতাম। এরশাদ আমার খাবার খেতেন। এখন আর এরিকের সঙ্গে দেখাও করতে দেয় না।’

বাবা-মা দুজনের কাছেই থাকতে পারবেন এরিক আদালতে তো এমন একটি মেমোরেন্ডাম হয়েছিল। এমন প্রশ্নের জবাবে বিদিশা বলেন, ‘কোর্ট থেকে ফয়সালা হয়েছিল, এরিক চাইলে আমার কাছে আসতে পারবে। আবার এরশাদের কাছেও থাকতে পারবে। কিন্তু এরশাদের অনুপস্থিতিতে এখন সে আমার কাছেই থাকবে -এটাই স্বাভাবিক। কিন্তু আসা তো দূরের কথা, তার সঙ্গে দেখা পর্যন্ত করতে দিচ্ছে না।’

বিষয়টি নিয়ে আবার আদালতের শরণাপন্ন হবেন কি না জানতে চাইলে বিদিশা বলেন, ‘বসে নেই। আদালতে যাব কি যাব না সেটা আমার উকিলরা দেখবেন। এরিককে নিয়ে যে ওরা কি শুরু করেছে, আমার ছেলেটা প্রতিবন্ধী, ওকে নিয়ে এসব করাটা খুবই দুঃখজনক ও কষ্টদায়ক।’

এ বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের কোনো সহায়তা করতে পারেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘তিনি এখন আর আমার ফোন ধরেন না। যখন দরকার ছিল তখন প্রতিদিন ফোন দিতেন।’

এরশাদের চল্লিশার বিষয়ে বিদিশা বলেন, ‘তার চল্লিশা চাঁদার টাকায় হবে কেন, তার টাকা কোথায় গেল?’

এরশাদের শূন্য আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন না জানিয়ে বিদিশা বলেন, জাতীয় পার্টি থেকে তাকে মনোনয়ন দিলে আসনটি তারা পেত। এখন পাবে না। চাইলে সাদ ওই আসন থেকে নির্বাচন করতে পারে বলেও মনে করেন বিদিশা।

এর আগে মঙ্গলবার (২৭ আগস্ট) জাতীয় পার্টির বনানী কার্যালয় থেকে রংপুর-৩ আসনের উপনির্বাচনে এরিক এরশাদকে দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলটির রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির। এ নিয়ে জাতীয় পার্টির মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়। দলটির নেতারা বলছেন, বিশেষ সুবিধা নিতেই এরিক এরশাদকে দিয়ে মনোনয়ন ফরম তোলা হয়েছে।

এ ঘটনায় প্রতিবন্ধী শিশুকে দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করায় তীব্র সমালোচনা করেন এরিক এরশাদের মা বিদিশা।

সূত্র : সারাবাংলা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

June 23, 2026
BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

June 23, 2026
স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

June 23, 2026

Latest News

Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

২৫ কোটি গাছ রোপণ

২৫ কোটি গাছ রোপণ : বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa