স্পোর্টস ডেস্ক: চীনের হাংজুতে এ বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা—এশিয়ান গেমস। কিন্তু ২০২৩ সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে হাংজুর এই আসর। খবর রয়টার্স’র।

Advertisement

অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) ভারপ্রাপ্ত সভাপতি রণধীর সিং শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।

অলিম্পিকের পর দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া আসর হিসেবে পরিচিত এশিয়ান গেমস। যার ১৯তম আসরটি চীনের হাংজুতে আগামী ১০-২৫ সেপ্টেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল।

কেন আসরটি স্থগিত করা হয়েছে, সেটি তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। তবে সম্প্রতি করোনাভাইরাসের প্রকোপ বেড়েছে সাংহাইসহ চীনের বেশ কয়েকটি শহরে। এ কারণে নতুন করে লকডাউন জারি হয়েছে।

সেখান থেকে এশিয়ান গেমসের আয়োজক শহর হাংজু প্রায় ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। তাই নির্ধারিত সময়ে আসর শুরু নিয়ে আলোচনা চলছিল কিছু দিন ধরেই।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.