Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে
জাতীয় শিক্ষা

এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে

By Shamim RezaOctober 31, 20203 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ২০২১ সালের এসএসসি (মাধ্যমিক বিদ্যালয়ের সার্টিফিকেট) পরীক্ষা শিডিউল অনুসারে অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতির বড় পরিবর্তন না হলে পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষায়ও বসতে হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্বস্ত সূত্রে এমন তথ্য জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যেকোনো দিন এ বিষয়ে ঘোষণা আসতে পারে।

যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র বাংলাদেশ জার্নালকে বলেন, পরীক্ষার ঘোষণা যখনই হবে তখনই শিক্ষাবোর্ড প্রস্তুত। তবে এখনো কোনো নির্দেশনা বোর্ডগুলোকে দেয়া হয়নি বলেও জানান তিনি।

কমবে পরীক্ষার্থী

সর্বশেষ ২০২০ সালে এসএসসি পরীক্ষার্থীয় অংশগ্রহণ করেছে ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী। সেবার পরীক্ষার্থী কমেছিলো সাড়ে ৮৭ হাজার। যার মধ্যে ছিলো ৪১ হাজার ৪৭৬ জন নারী শিক্ষার্থী। এবছর করোনা পরিস্থিতির কারণে এসএসসিতে পরীক্ষার্থীদের সংখ্যা আরো কমতে পারে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।

এ বিষয়ে রাশেদা কে চৌধুরী বাংলাদেশ জার্নালকে বলেন, করোনা পরিস্থিতিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আরো পিছিয়ে পড়েছে। তবে সব থেকে বেশি প্রভাব পড়বে নারী শিক্ষার্থীদের উপর। শুধু এসএসসি পরীক্ষাতেই নয়, সমগ্র শিক্ষাব্যবস্থা থেকেই নারীদের ছিটকে পড়ার হার থাকবে সবচেয়ে বেশি।

তবে শিক্ষাবোর্ডের কর্মকর্তারা জানান, এখনো এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন না হওয়ায় কী পরিমাণ শিক্ষার্থী কমবে সে বিষয়ে কোন তথ্য শিক্ষাবোর্ডের কাছে নেই।

খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

আগামী ১৪ নভেম্বর পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। এসএসসি ও এইচএসসি’র আগামী বছরের পরীক্ষার্থীদের কথা ভেবে নভেম্বরের ১৫ তারিখ থেকে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হতে পারে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। গত বৃহস্পতিবার এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে সামনের বছরের এসএসসি পরীক্ষা পেছানো হতে পারে কিনা এই প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি আছে কিনা সেটি দেখবো। যদি প্রয়োজন হয় তখন পিছিয়ে যেতে পারে। সেটি পরিস্থিতির ওপর নির্ভর করবে। আমরা এখনই বলতে পারছি না পরীক্ষা পেছাবো কিনা।

পরীক্ষা আয়োজনে বাধা কোথায়

এসএসসি পরীক্ষার্থীরা মনে করে দীর্ঘ ৮ মাস সব ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ও কোভিড-১৯ এর প্রভাবে পড়াশুনার বাইরে রয়েছে তারা। এছাড়াও এসএসসি পরীক্ষার আগে যে মূল্যায়ন পরীক্ষা নেয় বিদ্যালয়গুলোতে সে পরীক্ষাও নেয়া হয়নি। এমনকি পরীক্ষার্থীরা অটো পাসেরও দাবি জানিয়েছে।

অভিভাবকরা মনে করেন, পরীক্ষার তারিখ নির্ধারণের আগে পরীক্ষার্থীকে মানসিকভাবে প্রস্তুতি নেয়ার সময় সরকারকে দিতে হবে। তা না হলে এমন ঘোষণা শিক্ষার্থীদেরকে মানসিকভাবে দুর্বল ও হতাশায় ফেলবে।

তবে ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল শাহান আরা বেগম মূল্যায়ন পরীক্ষা না হওয়ায় খুব বেশি অসুবিধা হবে না বলে মনে করেন। তিনি বলেন, শিক্ষার্থীরা যদি মূল্যায়ন পরীক্ষা ছাড়াই পাবলিক পরীক্ষায় অংশ নেয় সেখানে কোনো অসুবিধা নেই। তবে মূল্যায়ন পরীক্ষায় মোট পরীক্ষার্থীর ২০ শতাংশ অকৃতকার্য হয় বলেও তিনি স্বীকার করেন।

কী বলছেন শিক্ষা সংশ্লিষ্টরা

যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আমিরুল আলম খান এর মতে, গ্রীষ্মের আগে করোনার ভ্যাকসিন জনগণের কাছে পৌঁছানোর কোনো সম্ভাবনা নেই। সেই পরিস্থিতিতে এসএসসি পরীক্ষার্থীর জন্য পরীক্ষা নেয়া কতটা বাস্তবসম্মত? এটি অবশ্যই মনে রাখা উচিত যে যখন সাম্প্রতিক সময়ে এইচএসসি (উচ্চ মাধ্যমিক প্রশংসাপত্র) পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক পরীক্ষার দিনক্ষণের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, পরীক্ষা যেদিনই শুরু হোক শিক্ষাবোর্ডগুলোর পরীক্ষা আয়োজনে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ক্ষমতা

‘জামায়াত ক্ষমতায় এলে নারী শিক্ষার্থীদের স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়া হবে’

February 4, 2026
ইসি মাছউদ

শেরপুর-৩ আসনে ১২ ফেব্রুয়ারির আগে নতুন তফসিল দেওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

February 4, 2026
ইসি

নির্বাচন ঘিরে যে সতর্কবার্তা ইসির

February 4, 2026
Latest News
ক্ষমতা

‘জামায়াত ক্ষমতায় এলে নারী শিক্ষার্থীদের স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়া হবে’

ইসি মাছউদ

শেরপুর-৩ আসনে ১২ ফেব্রুয়ারির আগে নতুন তফসিল দেওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

ইসি

নির্বাচন ঘিরে যে সতর্কবার্তা ইসির

বেরোবির একাডেমিক ভবন-৪

বেরোবির একাডেমিক ভবন-৪ এর ৫ম তলার ক্লাসরুম উইং উদ্বোধন

ম্যাজিস্ট্রেট নিয়োগ

সারাদেশে নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

রায়পুরায়

রায়পুরায় গুলিতে নিহত সপ্তম শ্রেণির ছাত্র

এমভিএনও সিম

চালু হয়েছে দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম

শীত

শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

ইসির নতুন সতর্কবার্তা

কর্মকর্তাদের জন্য ইসির নতুন সতর্কবার্তা

বিশ্ব ক্যানসার দিবস

আজ বিশ্ব ক্যানসার দিবস

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.