Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় এসপি হলেন জাতিসংঘ শান্তি মিশনে কর্মরত আব্দুল হালিম
চট্টগ্রাম জাতীয় বিভাগীয় সংবাদ

এসপি হলেন জাতিসংঘ শান্তি মিশনে কর্মরত আব্দুল হালিম

By Hasan MajorDecember 11, 2020Updated:December 11, 20202 Mins Read

এসপি হলেন জাতিসংঘ শান্তি মিশনে কর্মরত আব্দুল হালিম

Advertisement
নিজস্ব প্রতিবেদক:  পুলিশ সুপার (এসপি) হিসেবে পদোন্নতি পেয়েছেন জাতিসংঘ শান্তি মিশনে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এসপি পদে পদোন্নতি দেওয়া হয়।

২৪তম বিসিএস থেকে পুলিশ বিভাগে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থিী আব্দুল হালিম। বর্তমানে সুদানের দারফুরে জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের কমান্ডার হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন তিনি।

ছাত্রজীবন থেকেই মেধাবী আব্দুল হালিম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় শিকারপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মুক্তিযোদ্ধা পিতার সন্তান এই কর্মকর্তার চাচা একজন শহীদ মুক্তিযোদ্ধা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনার পাঠ চুকিয়ে তিনি যোগ দিয়েছিলেন কারা অধিদপ্তরে। পরবর্তিতে ২৪ তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তিনি।

পদোন্নতি পাওয়ায় জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদকে ধন্যবাদ জানান আব্দুল হালিম।

তিনি জুমবাংলাকে জানান, ‘জাতিসংঘ শান্তি মিশনে কর্মরত থাকা অবস্থায় পদোন্নতি পেয়ে সত্যিই অনেক ভালো লাগছে। মুক্তিযোদ্ধার সন্তান এবং রাষ্ট্রের একজন কর্মচারী হিসেবে শেষ নিঃশ্বাসটি পর্যন্ত দেশের সেবা করে যেতে চাই।’

বৃহস্পতিবার জারিকৃত প্রজ্ঞাপনে এসপি পদে পদোন্নতি পাওয়া অন্য কর্মকর্তারা হলেন—সুফিয়ান আহমেদ, মো. নাজিমুল হক, ওয়াহিদুল হক চৌধুরী, মোহাম্মদ বেলায়েত হোসেন, মো. জাহাঙ্গীর আলম, ড. এসএম ফরহাদ হোসেন, মো. আবদুল্লাহ আল মামুন, মো. নুরুল আমীন হাওলাদার, আ.স.ম. শামসুর রহমান ভুঞা, মো. মাহফুজ্জামান আশরাফ, মো. জসিম উদ্দীন, মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ মাহবুবুর রহমান, মো. শাহরিয়ার আলী, মো. বেলাল হোসেন, মো. রবিউল ইসলাম, আবদুল্লাহ আল ফারুক, আনোয়ার জাহিদ, মোহাম্মদ সাঈদুর রহমান, মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদার ও মো. শাহজাহান এবং অস্ট্রেলিয়ায় শিক্ষা ছুটিতে থাকা হুমায়রা পারভীন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Hafiz

খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন

July 4, 2026
সাবেক এএসপি কারাগারে

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি কারাগারে

July 3, 2026
মির্জা ফখরুল

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল

July 3, 2026

Latest News

Hafiz

খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন

সাবেক এএসপি কারাগারে

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি কারাগারে

মির্জা ফখরুল

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল

তারকা রেস্টহাউস

৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

Tuku

জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : টুকু

এইচএসসি পরীক্ষা

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসিতে অংশ নেওয়ার সুযোগ পেলেন ৮ পরীক্ষার্থী

ভিসা

ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা দিলো ভারতীয় হাইকমিশন

PM

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, থাকবেন প্রধানমন্ত্রী

Army

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa