জুমবাংলা ডেস্ক: বৃষ্টি বয়ে নিয়ে আসা মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। ফলে ধীরে ধীরে উত্তরের বাতাস বইতে শুরু করেছে। দেশের সাত বিভাগ থেকেই এরই মধ্যে দক্ষিণ-পশ্চিমের এ বায়ু বিদায় নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর মধ্য দিয়ে উঁকি দিচ্ছে শীত।

 এ মাসেই নামবে শীত, বিদায় মৌসুমি বায়ু

Advertisement

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এবার বাংলাদেশে মৌসুমি বায়ু প্রবেশ করে গত ৮ জুন। কক্সবাজারের টেকনাফ অঞ্চল হয়ে দেশে প্রবেশ করে তা চট্টগ্রাম, উত্তর-পূর্বের সিলেট এবং ধীরে ধীরে দেশের মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়ে। তবে দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয় যে জুলাই মাসে, সেখানে এবার গড় বৃষ্টির চেয়ে ৬০ শতাংশ কম বৃষ্টি হয়েছে।

এদিকে আজ ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকাতে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকে পারে আকাশ। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও কমবে রাতের তাপমাত্রা।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে বলা যায়। তবে চট্টগ্রামে এর রেশ কিছুটা রয়ে গেছে।

এরই মধ্যে গ্রামাঞ্চলে রাতে হালকা কুয়াশা পড়তে শুরু করেছে। সকালে গাছপালা, ঘাসের ডগায় জমছে শিশির। শেষ রাতে শীত শীতও লাগছে। মৌসুমি বায়ু বিদায় নেয়ার পর রাতের তাপমাত্রা ক্রমেই কমতে শুরু করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এ অবস্থায় আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে। ঢাকায় উত্তর/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৮-১২ কিলোমিটার।

আজ সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা পর্যন্তও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় তাপমাত্রা হ্রাস পেতে পারে।

দুর্গাপূজায় নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ পুলিশের পরামর্শ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google