Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আজকের রাশিফল এ সপ্তাহের (২১-২৭ জানুয়ারি) আপনার রাশিফল
আজকের রাশিফল

এ সপ্তাহের (২১-২৭ জানুয়ারি) আপনার রাশিফল

By rskaligonjnewsJune 19, 2025Updated:June 19, 20253 Mins Read

জুমবাংলা ডেস্ক: সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।

রাশিফল

Advertisement

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটির যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): এ সপ্তাহে আপনি স্বাধীনপ্রিয় ও অনুসন্ধানযুক্ত মানসিকতার জন্য সফলতা পাবেন। কাজে কর্মে উৎসাহ ও উদ্দীপনা বাড়বে। আপনাকে অব্যশই অস্থিরতা ও ধৈর্যহীনতাকে নিয়ন্ত্রণ করতে হবে। পারিবারিক জীবনে বদমেজাজি ভাব বাড়তে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): বিশ্বস্ত ও অবিচল মানসিকতার জন্য সফলতা আসবে। আর্থিক যোগাযোগ শুভ। নতুন কোনো চিন্তাধারাকে সহজভাবে গ্রহণ করুন। সৃজনশীলমূলক কোনো কাজে সফলতা পাবেন। বিনিয়োগে সফল হবেন। প্রেমের দৃঢ়তা প্রয়োজন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): ব্যক্তিগত মাধুর্য ও আকর্ষণীয় ক্ষমতার জন্য সফলতা পাবেন। মানসিক দ্বৈত ভাবের জন্য পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। কারো প্রশংসায় প্রভাবিত হবেন না। ব্যবসায়িক যোগাযোগ শুভ।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): ভ্রমণের প্রতি আপনার আগ্রহ বাড়বে। উচ্চশিক্ষায় সফলতা আসবে। বন্ধু বা ঘনিষ্ঠ কারো কাছ থেকে আন্তরিক সহযোগিতা পাবেন। লক্ষ্য অর্জনে অবিচল থাকলে সফলতা আসবে। পারিবারিক শান্তি বাড়বে।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): মানসিক অবসাদ নিরাময়ের চেষ্টা করুন। কোনো ধরনের অলসতাকে প্রশ্রয় দিবেন না। আবেগপ্রবণতা বাড়বে। প্রিয়জনের কাছ থেকে গভীর ও আন্তরিক ভালোবাসা পাবেন। ব্যয়ের মাত্রা বাড়বে। ভ্রমণের সুযোগ তৈরি হবে।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): পরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়তা প্রয়োজন। আকর্ষণীয় ব্যক্তিত্ব বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করবে। পেশাগত সফলতা পাবেন। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। পারিবারিক জীবনে আপনাকে অবশ্যই ধৈর্যশীল ও কৌশলী হতে হবে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): অস্থিরতা ও ধৈর্যহীনতা আপনার সাফল্যের অন্তরায় হতে পারে। সৃজনশীল ও বিনোদন পেশায় যুক্তদের জন্য বেশ ভালো সময়। শারীরিক সুস্থতার জন্য নিয়মশৃঙ্খলা মেনে চলুন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): রাগ, জেদ, ক্ষোভের নিয়ন্ত্রণ প্রয়োজন। পারিবারিক ও পেশাগত জীবনে ইতিবাচক মানসিকতা নিয়ে চলুন। নিজস্ব ব্যবসায়িক উদ্যোগে সফল হবেন। রোমান্স ও ভ্রমণ শুভ।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): সব ধরনের পরিবেশে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন। সব বিষয়ে পরিমিতিবোধ দরকার। অপ্রিয় সত্য কথা বলা থেকে বিরত থাকুন। বুদ্ধিভিত্তিক কাজে সফলতা পাবেন। আর্থিক প্রতারণা সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ধৈর্যশীল অধ্যাবসায়ী ও পরিশ্রমী গুণাবলীর জন্য আপনার কর্মক্ষেত্রে ও পেশাগত জীবনে জীবনে সফল হবেন। আর্থিক পরিস্থিতি অনেক ভালো থাকবে। পারিবারিক জীবনে বৈচিত্রতা আনুন। ব্যবসায়িক বিনিয়োগের জন্য ভালো সময়। শারীরিক বিষয়ে সতর্ক থাকুন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): মানসিক প্রশান্তি বাড়বে। কোনো ধরনের অলসতা ও দীর্ঘসূত্রিতাকে প্রশ্রয় দিবেন না। নতুন কোনো সম্পর্ক স্থাপনে অনীহা বাড়বে। পেশাগত জীবনে নতুন মাত্রা যোগ হতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): আবেগপ্রসূত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। ধৈর্যের অভাবে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। রোমান্টিক যোগাযোগ শুভ। অর্থোপার্জনের ভালো সুযোগ তৈরি হবে। সামাজিক ও সাংগঠনিক কাজে আপনার মূল্যায়ন বাড়বে। ভ্রমণ শুভ।

যেভাবে একটা পঙ্গু জীবন দেওয়া হলো তসলিমা নাসরিনকে, জানালেন নিজেই

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
পুনরায় চালু

সীমিত পরিসরে কুয়েত থেকে ঢাকাসহ ১৭ দেশে ফ্লাইট শুরু

April 25, 2026
স্থগিত

মোদির উদ্বোধনের আগেই আগুনে পুড়ল ভারতের তেল শোধনাগার

April 21, 2026
রাশিফল

আসুন জানি এ সপ্তাহের রাশিফল (১-৭ জুন)

June 1, 2024

Latest News

পুনরায় চালু

সীমিত পরিসরে কুয়েত থেকে ঢাকাসহ ১৭ দেশে ফ্লাইট শুরু

স্থগিত

মোদির উদ্বোধনের আগেই আগুনে পুড়ল ভারতের তেল শোধনাগার

রাশিফল

আসুন জানি এ সপ্তাহের রাশিফল (১-৭ জুন)

রাশিফল

আসুন জেনে নেই আপনার এ সপ্তাহের (৯-১৫ ডিসেম্বর) রাশিফল

রাশিফল

আজকের (৫ ডিসেম্বর, ২০২৩) রাশিফল

রাশিফল

আজকের (২৭ নভেম্বর, ২০২৩) রাশিফল

রাশিফল

আজকের (২০ নভেম্বর, ২০২৩) রাশিফল

রাশিফল

আজকের (১৯ নভেম্বর, ২০২৩) রাশিফল

রাশিফল

আজকের (১৩ নভেম্বর, ২০২৩) রাশিফল

রাশিফল

আজকের (8 নভেম্বর, ২০২৩) রাশিফল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa