
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, এ সরকার মেগা লুটপাট করছে। করোনার ভ্যাকসিন নিয়েও সরকারের লুটপাটের আশ্রয় নেওয়ার বর্ণনা তুলে ধরে বেসরকারি খাতে আনারও কড়া সমালোচনা করেন তিনি।
তিনি পৌরসভার নির্বাচন প্রসঙ্গে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জাতীয় সংসদ নির্বাচনের মতো ভোট ডাকাতি করে নিয়ে যাচ্ছে। সিরাজগঞ্জ ও উল্লাপাড়ায় বিএনপির শীর্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে এখনও মিথ্যা মামলা দিয়ে হয়রানিরও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


