Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ওবায়দুল কাদেরের ছোট ভাইয়ের জন্য ভোট চাইলেন এমপি একরামুল করিম
জাতীয়

ওবায়দুল কাদেরের ছোট ভাইয়ের জন্য ভোট চাইলেন এমপি একরামুল করিম

By Sibbir OsmanJanuary 11, 20212 Mins Read

ওবায়দুল কাদেরের ছোট ভাইয়ের জন্য ভোট চাইলেন এমপি একরামুল করিম

Advertisement
জুমবাংলা ডেস্ক: আবদুল কাদের মির্জা নয়, আমাদের দরকার নৌকার জয় মন্তব্য করে নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী বলেন, আমি কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মানুষকে বলব, আপনারা শেখ হাসিনার দিকে তাকিয়ে, ওবায়দুল কাদেরের দিকে তাকিয়ে, জেলা আওয়ামী লীগের দিকে তাকিয়ে নৌকা মার্কায় ভোট দেবেন। আমি নৌকার জন্য কোম্পানীগঞ্জের মানুষের কাছে ভোট ভিক্ষা চাচ্ছি।

তিনি আরও বলেন, একটা কথা মনে রাখবেন; সবাই ভুল করলে হবে না। আমরা জেলার নেতা, আমাদেরকে সব দিক দেখতে হবে। আমাদেরকে জেলার সব নৌকার প্রার্থীকে জেতাতে হবে। নৌকার জয় মানে বঙ্গবন্ধুর জয়। নৌকার জয় মানে শেখ হাসিনার জয়।

রবিবার (১০ জানুয়ারি) বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এমপি একরামুল করিম চৌধুরী এসব কথা বলেন।

এমপি একরামুল করিম চৌধুরী আরও বলেন, শহরে ইদানীং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে গেছে। এরা সাধারণ মানুষকে প্রতারণার মাধ্যমে হয়রানি করছে। এদেরকে কোনো সুবিধা করতে দেওয়া যাবে না। এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধসহ পুলিশ প্রশাসনকেও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনাসভায় আরো বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম সামছুদ্দিন আহমেদ জেহান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্ট প্রমুখ।

এর আগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিনের শুরুতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa