Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা ওমানে রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ওমানে রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত

By Md Eliasঅক্টোবর 20, 20243 Mins Read

মহাদেশীয় কিংবা বৈশ্বিক টুর্নামেন্ট ছাড়া সচরাচর দেখা হয় না দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তানের। ইমার্জিং এশিয়া কাপেও তারা একই গ্রুপে পড়েছে। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই রোমাঞ্চকর লড়াই উপহার দিয়েছে ভারত-পাকিস্তান। যেখানে পাকিস্তান শাহিনসের বিপক্ষে ৭ রানের জয়ে ভারত ‘এ’ দল শেষ হাসি হেসেছে।

পাকিস্তানকে

Advertisement

ওমানের আল আমেরাত স্টেডিয়ামে গতকাল (শনিবার) প্রথম ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করে তিলক ভার্মার ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান (৩৫ বল) করেছেন অধিনায়ক তিলক। এ ছাড়া অভিষেক শর্মার ৩৫ (২২ বল) ও প্রভসিমরান সিংয়ের ৩৬ রানের (১৯ বল) সুবাদে ভারতীয় ‘এ’ দল চ্যালেঞ্জিং লক্ষ্য দেয় পাকিস্তান শাহিনসকে।

টস জিতে আগে ব্যাট করতে নেমে তাদের শুরুটাও হয় দুর্দান্ত। কিছুদিন আগেই বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলা অভিষেক প্রভসিমরানকে সঙ্গে নিয়ে ওপেনিং জুটিতে ৬৮ রান করেন। ঝোড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই সেই রান পায় ভারত। ৫ চার ও ২ ছক্কায় ৩৫ রান করা অভিষেককে ফিরিয়ে পাকিস্তানকে প্রথম সাফল্য দেন স্পিনার সুফিয়ান মুকিম। অল্প সময় পরই আরেক ওপেনার প্রভসিমরান (৩টি করে চার-ছক্কায় ৩৬ রান) ফেরেন আরাফাত মিনহাসের বলে।

দুই উইকেট পতনের পর কিছুটা ধীরগতি আসে ভারতের ব্যাটিংয়ে। এরই মাঝে ২২ বলে ২৫ রান করা নেহাল ওয়াধেরাকে বোল্ড করে দেন মুকিম। আয়ুশ বাদোনি আউট হয়ে যান মাত্র ২ রানে। সেই ধাক্কা সামলাতে গিয়েই সেভাবে আক্রমণাত্মক খেলতে পারেননি তিলক। আউট হওয়ার আগে তিনি ব্যক্তিগত সর্বোচ্চ ৪৪ রান করেন ২টি করে চার-ছক্কায়। এ ছাড়া শেষদিকে রামানদীপ সিং ১১ বলে ১৭ রান করে দলীয় পুঁজি বাড়ান। নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৮৩ রান তোলে ভারত। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন মুকিম।

১৮৪ রানের বড় লক্ষ্য তাড়ায় পাকিস্তান শুরুতেই হোঁচট খায় অধিনায়ক মোহম্মদ হারিসের উইকেট হারিয়ে। দলীয় ৬ রানে তার বিদায়ের পর ২১ রানে বিদায় নেন ওয়ানডাউনে নামা ওমায়ের ইউসুফ। তৃতীয় উইকেট জুটিতে ইয়াসির খান ও কাসিম আকরাম মিলে তোলেন ৫৪ রান। এই দুজনের বিদায়ে আবারও ধাক্কা খায় পাকিস্তান শাহিনস। ২২ বলে একটি চার ও ৩ ছক্কায় ইয়াসির ৩৩ এবং কাসিম ২১ বলে ৪টি চারের মারে ২৭ রান করেন। মাঝে হায়দার আলিও আউট হয়ে যান ধীরগতির ইনিংসে (১৫ বলে ৯ রান) দলের বিপদ বাড়িয়ে।

সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন চীনের প্রেসিডেন্ট

এরপর অবশ্য আরাফাত মিনহাস, আবদুল সামাদ ও আব্বাস আফ্রিদিরা ঝোড়ো ব্যাটিংয়ে লক্ষ্য তাড়ায় সঠিক পথেই ছিলেন। তবে রাসিখ সালাম ও আনশুল কাম্বোজদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একেবারে কাছাকাছি গিয়ে সীমানা পেরোতে ব্যর্থ হয় পাকিস্তান শাহিনস। ২৯ বলে ৫টি চার ও এক ছক্কায় আরাফাহ ৪১, ১৫ বলে ২টি করে চার-ছক্কায় সামাদ ২৫ এবং আব্বাস আফ্রিদি ৯ বলে চারটি চারে ১৮ রান করেন। নির্ধারিত ওভারে পাকিস্তান শাহিনস ৭ উইকেটে করে ১৭৬ রান। ফলে ৭ রানের হারে ইমার্জিং এশিয়া কাপ শুরু করল তারা। ভারতের আনশুল সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
ইরান

বিশ্বকাপে গ্যালারির চাপের জবাব দিতে মরিয়া ইরান

জুন 15, 2026
আর্জেন্টিনা

বিশ্বকাপে ১৩ হাজার সমর্থককে নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইল আর্জেন্টিনা

জুন 15, 2026
বিশ্বকাপ

তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের

জুন 15, 2026
Latest News
ইরান

বিশ্বকাপে গ্যালারির চাপের জবাব দিতে মরিয়া ইরান

আর্জেন্টিনা

বিশ্বকাপে ১৩ হাজার সমর্থককে নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইল আর্জেন্টিনা

বিশ্বকাপ

তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের

কুরাসাওকে ৭ গোল দিলো জার্মানি

বিশ্বকাপে আবারও ৭-১’র গল্প লিখল জার্মানি

মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান

রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান

মিসরের জার্সি

মিসরের জার্সি থেকে সরানো হচ্ছে ৭ তারা

Enland

ইংল্যান্ড দলের চুরি হওয়া সরঞ্জাম উদ্ধার, দুই ব্যক্তি গ্রেপ্তার

মেসি রেকর্ড

মেসি রেকর্ড ভেঙে দিলে খুশি হবেন ক্লোসার

ব্রাজিল

ভুল একাদশ নিয়ে মরক্কোর বিপক্ষে খেলেছে ব্রাজিল!

সাকিব

ব্রাজিলের জার্সি গায়ে ‘পল্টি মারলেন’ সাকিব

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa