Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তানকে আমন্ত্রণ জানাবে আফগানিস্তান!
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তানকে আমন্ত্রণ জানাবে আফগানিস্তান!

By Saiful Islamসেপ্টেম্বর 23, 20212 Mins Read

Advertisement

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তান জাতীয় দলের যেখানে বিশ্বকাপে অংশগ্রহণই অনেকটা অনিশ্চয়তার মুখে, তখন দেশটির নতুন দায়িত্বপ্রাপ্ত ক্রিকেট বোর্ডের সভাপতি আজিজুল্লাহ ফজলি জানিয়েছেন, তারা একদিনের সিরিজ খেলার জন্য পাকিস্তানকে আমন্ত্রণ জানাতে চায়। পাকিস্তানকে আমন্ত্রণ জানানোর জন্য এক সপ্তাহের মধ্যে সে দেশে সফরে যাবেন বলেও জানিয়েছেন আজিজুল্লাহ।

তালিবানরা ক্ষমতা দখল করার পর আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয় আজিজুল্লা ফজলিকে। তিনিই পরিকল্পনা করছেন, একদিনের সিরিজ খেলার জন্য পাকিস্তানকে আমন্ত্রণ জানাবেন। এই সপ্তাহের শেষের দিকে পাকিস্তান গিয়েই তাদেরকে আনুষ্ঠানিকভাবে সফরের আমন্ত্রণ জানাবেন তিনি।

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান গত ৫ বছরে ক্রিকেটে বিস্ময়কর উন্নতি সাধন করেছে। এর মধ্যে তারা টেস্ট মর্যাদাও লাভ করে। বিশ্বসেরা লেগ স্পিনার রশিদ খানসহ বেশ কিছু ভালোমানের ক্রিকেটারও জন্ম দিয়েছে তারা। প্রায় সব ফরম্যাটেই নিজেদেরকে একটা সমীহ জাগানিয়া দলে পরিণত করতে পেরেছে আফগানরা।

পাকিস্তান এবং আফগানিস্তান এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে এশিয়ার দু’টি প্রথম সারির দল। ২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপে টানটান উত্তেজনার একটি ম্যাচ খেলেছিল পাকিস্তান এবং আফগানিস্তান। যে ম্যাচে ৩ উইকেটে জিতেছিল পাকিস্তান।

এই সেপ্টেম্বরেই পাকিস্তান এবং আফগানিস্তানের বিশ্বকাপের সুপার লিগ সিরিজ খেলার কথা ছিল শ্রীলঙ্কায়; কিন্তু শ্রীলঙ্কায় করোনা বেড়ে যাওয়ার কারণে সিরিজ স্থগিত করা হয়। আজিজুল্লা ফজলি বলেছেন, ‘আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান রমিজ রাজার সঙ্গে দেখা করব এবং প্রস্তাব দেব একদিনের সিরিজটি খেলার জন্য, যেটা সেপ্টেম্বরে আমাদের খেলার কথা ছিল।’

তিনি আরও বলেন, ‘আমি ২৫ সেপ্টেম্বর পাকিস্তানে যাব। তারপর সেখান থেকে ভারত, বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতে যাব, ওই দেশের ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে দেখা করার জন্য। আমরা আফগানিস্তান ক্রিকেটকে আরও উন্নত করতে চাই। আমরা অন্য দেশেরও সাহায্য চাই এর জন্য।’

প্রসঙ্গতঃ এই বছরের শেষের দিকে পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলতে পারে আফগানিস্তান।

আফগানিস্তানের ক্ষমতা তালিবানদের হাতে যাওয়ার পর নারী ক্রিকেটের ভবিষ্যৎ পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়ে। ফলে দেশটি ভবিষ্যতে টেস্ট খেলতে পারবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কারণ, আইসিসির নিয়মেই রয়েছে, টেস্ট খেলতে হলে অবশ্যই সংশ্লিষ্ট দেশের নারী ক্রিকেট দল থাকতে হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ব্রাজিল

দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ

জুন 14, 2026
বিশ্বকাপে স্কটল্যান্ড

২৮ বছর পর বিশ্বকাপে স্কটল্যান্ড, জয় দিয়ে উড়ন্ত শুরু

জুন 14, 2026
১-১ গোলে ড্র

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ বললেন, ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

জুন 14, 2026
Latest News
ব্রাজিল

দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ

বিশ্বকাপে স্কটল্যান্ড

২৮ বছর পর বিশ্বকাপে স্কটল্যান্ড, জয় দিয়ে উড়ন্ত শুরু

১-১ গোলে ড্র

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ বললেন, ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

ব্রাজিল-মরক্কো ম্যাচ

ব্রাজিল-মরক্কো ম্যাচে কার জয়ের সম্ভাবনা কতটা, জানাল সুপারকম্পিউটার

Worldcup

অনলাইনে ফুটবল বিশ্বকাপের খেলা যেভাবে দেখবেন

nayeem-father

ওসিসহ দায়ী পুলিশদের গ্রেফতার চান ক্রিকেটার নাঈমের বাবা

কেটি

‘ওয়ান্ডার’ গানে বিশ্বকাপের মঞ্চ মাতালেন কেটি

ফিফা উদ্বোধনী

ফিফা উদ্বোধনীতে বাংলাদেশের পরিচয় তুলে ধরলেন সঞ্জয়

Rolando

রোনালদোকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন এই তরুণী, দেখুন ভিডিও

oliver-wc-referee

ইনজুরিতে রেফারি, যে সিদ্ধান্ত জানাল ফিফা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa