Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা ওয়ার্নারকে বরণ করতে রওনা হচ্ছিলাম, তখনই শুনি ইনিংস শেষ : লারা
খেলাধুলা

ওয়ার্নারকে বরণ করতে রওনা হচ্ছিলাম, তখনই শুনি ইনিংস শেষ : লারা

By Sibbir Osmanডিসেম্বর 2, 20192 Mins Read

স্পোর্টস ডেস্ক : অজি অধিনায়ক টিম পেইন যদি আরেকটু পরে ইনিংসটা ঘোষণা করতেন, তাহলে হয়তো সাদা পোশাকে ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারার ব্যক্তিগত ৪০০ রানের রেকর্ড ভেঙে দিতেন ডেভিড ওয়ার্নার। সব সময় কি আর সেই মহাকাব্যিক ইনিংসের রেকর্ড ভাঙার সৌভাগ্য আসে? কিন্তু বাস্তবতা এটাই। পাকিস্তানের বিপক্ষে আজ সমাপ্ত টেস্টের প্রথম ইনিংসে ওয়ার্নার খেলেছিলেন অপরাজিত ৩৩৫* রানের মহাকাব্যিক ইনিংস। লারার ৬৫ রান আগেই থেমে যেতে বাধ্য হন তিনি। তবে টিম পেইনের এই সিদ্ধান্তে বিস্মিত লারা।

Advertisement

ক্যারিবীয় কিংবদন্তি বলেন, ‘ও যখন স্যার ডন ব্র্যাডম্যানকে পেছনে ফেলল, আমি ধরে নিয়েছিলাম সে আমার রেকর্ড ভাঙছে। ভালো লাগছিল তখন। তার ইনিংস শেষে মাঠে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম আমি। আমি ধারাভাষ্যকারদের বলতে শুনছিলাম, সে ম্যাথু হেইডেনের ৩৮০ রান ছাড়াতে পারবে কি না। তবে আমার মনে হচ্ছিল সে যদি একবার হেইডেনেরটা পেরোতে পারে, তাহলে আমার রেকর্ডটাও ভাঙতে পারবে। আমি এখনো মনে করি ওয়ার্নার তার ক্যারিয়ারে এই রেকর্ড ভাঙার আরও সুযোগ পাবে। ও অনেক আক্রমণাত্মক খেলোয়াড়।’

অ্যাডিলেডে দিবা-রাত্রির ওই টেস্টে ওয়ার্নার যখন পাকিস্তানি বোলারদের দুরমুশ করছিলেন, তখন ব্যাবসায়িক কাজে ওই শহরেই ছিলেন ব্রায়ান লারা। হঠাৎ জানতে পারেন যে, ওয়ার্নার তার রেকর্ড ভেঙে দিতে যাচ্ছেন। এ নিয়ে মোটেও হীনমন্যতায় ভোগেননি ক্যারিবিয়ান রাজপুত্র। বরং বেশ খুশি হয়েছিলেন। রেকর্ড যার পায়ের নিচে গড়াগড়ি খেত, তিনি কেন হীনমন্যতায় ভূগবেন? খবর শুনেই তিনি অ্যাডিলেড ওভালের উদ্দেশ্য রওনা দেওয়ার প্রস্তুতি নেন। উদ্দেশ্য ওয়ার্নারকে বরণ করে নেবেন। কিন্তু তখনই টিম পেইন ইনিংস ঘোষণা দিয়ে দেন!

ক্যারিবীয় কিংবদন্তি, ‘আমি আশা করেছিলাম তারা আমাকে খুঁজে বের করে মাঠে নিয়ে যাবে। আমি আশা করেছিলাম ওয়ার্নার এই রেকর্ড করার সুযোগ পাবে। সোবার্সের মতো ওয়ার্নারকে অভিনন্দন জানাতে পারলে ব্যাপারটা বেশ হতো। রেকর্ড হয়ই ভাঙার জন্য। ওয়ার্নারের মতো আক্রমণাত্মক মানসিকতার খেলোয়াড়রা যদি সেটা ভাঙে, তাহলে আরও চমৎকার লাগে। বিনোদন দেয়। অ্যাডিলেডে থাকায় আমি ওকে শুভেচ্ছা জানানোর সুযোগ পেয়েছিলাম, অন্তত মাঠে না গেলেও এই সুযোগে তার সঙ্গে দেখা হতে পারত।’

উল্লেখ্য, ১৯৯৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩৭৫ রান করে তখনকার রেকর্ডধারী কিংবদন্তি ব্যাটসম্যান স্যার গ্যারি সোবার্সের অপরাজিত ৩৬৫ রানের রেকর্ডকে পেছনে ফেলেন লারা। তখন গ্যারি সোবার্স বার্বাডোজের মাঠে নেমে অভিনন্দন জানিয়েছিলেন ।উত্তরসূরিকে। সেই লারাও হয়তো ভেবেছিলেন, একইভাবে ডেভিড ওয়ার্নারকে অভিনন্দন জানাবেন। কিন্তু টিম পেইন লারাকে এভাবে ‘পেইন’ দেবেন, সেটা কে জানত? তবে আজ না পারলেও ওয়ার্নারের পক্ষে আবারও এমন ইনিংস খেলা সম্ভব বলে মনে করছেন ওয়েস্ট ইন্ডিজের এই মহাতারকা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
টুর্নামেন্ট

শেষ ম্যাচে মালদ্বীপকে হারাতে না পেরে টুর্নামেন্ট ছাড়ল বাংলাদেশ

জুন 9, 2026
ঢুকতে দিল না

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিল না যুক্তরাষ্ট্র

জুন 9, 2026
স্বস্তির খবর

নেইমারকে নিয়ে স্বস্তির খবর দিলো ব্রাজিল

জুন 9, 2026
Latest News
টুর্নামেন্ট

শেষ ম্যাচে মালদ্বীপকে হারাতে না পেরে টুর্নামেন্ট ছাড়ল বাংলাদেশ

ঢুকতে দিল না

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিল না যুক্তরাষ্ট্র

স্বস্তির খবর

নেইমারকে নিয়ে স্বস্তির খবর দিলো ব্রাজিল

সিরিজ

১৫ বছর পর দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে মুখোমুখি বাংলাদেশ-অস্ট্রেলিয়া

বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল

বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে

বিসিবির পরিচালকের পদত্যাগ

নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালকের পদত্যাগ

বিশ্বকাপে সুযোগ

বন্ধুর বিয়েতে গিয়ে বিশ্বকাপে সুযোগ

ইয়ামাল

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখবেন ইয়ামাল

বিশ্বকাপ অফিসিয়াল বল

বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের বিবর্তন: ১৯৭০–২০২৬

পরিবর্তন

শেষ মুহূর্তে ব্রাজিল দলে বড় পরিবর্তন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa