Advertisement

জুমবাংলা ডেস্ক : একে তো দরিদ্র। তারপর দুর্ঘটনায় এক চোখ হারিয়েছেন। অল্প অল্প করে টাকা জমিয়েছেন একটা ফ্রিজ কিনবেন বলে। করোনা দুর্যোগের সময় সেই ফ্রিজটি কিনেই ভাগ্য বদলে ফেললেন তিনি। পেশায় দর্জি ওই যুবকের নাম ওয়াজেদ আলী।

১০ জুন কালিয়াকৈরের পশ্চিম চন্দ্রায় ওয়ালটনের শোরুম ‘হাজি ইলেকট্রনিক্স’ থেকে ২১৮ লিটারের একটি ফ্রিজ কেনেন ওয়াজেদ। এরপর ডিজিটাল রেজিস্ট্রেশন করেন নিজের মোবাইল নম্বর দিয়ে। কিছুক্ষণের মধ্যে ওয়ালটন থেকে ১০ লাখ টাকা পাওয়ার মেসেজ যায় তার মোবাইলে। যা দেখে আপ্লুত ওয়াজেদ!

মাত্র ২৭ হাজার ৩০০ টাকায় ওয়ালটন ফ্রিজ কিনে তিনি হয়ে গেলেন মিলিয়নিয়ার।

ওয়াজেদ আলী জানান, তার গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকায়। ৬ বছর বয়সে এক দুর্ঘটনায় ডান চোখ নষ্ট হয়ে যায়। পড়াশোনারও সুযোগ হয়নি। ঢাকায় এসে বিভিন্ন জায়গায় কাজ করেন। পরে ২০০১ সাল থেকে দর্জির কাজ করছেন। গাজীপুরের দক্ষিণ পানিশাইলে ছোট একটি দোকান রয়েছে তার। স্ত্রী গার্মেন্টসকর্মী। দুই সন্তান নিয়ে চার সদস্যের পরিবার তার। অনেকদিন ধরে একটি ফ্রিজ কেনার ইচ্ছা ছিল। স্ত্রীর বেতন এবং অল্প অল্প করে নিজের জমানো টাকা দিয়ে ফ্রিজটি কেনেন ওয়াজেদ। ওয়ালটন থেকে কেনা ওই ফ্রিজেই ভাগ্য বদলে গেল তার।

ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই প্রথম কোনো কোম্পানি থেকে কিছু উপহার পেলাম। দোকানে আসা অনেকের কাছ থেকে শুনেছি ওয়ালটন দেশীয় কোম্পানি। তাদের ফ্রিজ দামে সাশ্রয়ী। কিন্তু মানে অনেক ভালো।

‘কষ্ট করে জমানো টাকা দিয়ে ওয়ালটনের ফ্রিজ কিনি। সিদ্ধান্ত নিয়েছি ওয়ালটন থেকে পাওয়া টাকায় বাড়িতে গরুর ফার্ম করে বাকি জীবন গ্রামেই কাটাব,’ যোগ করেন ওয়াজেদ আলী।

ওয়ালটন ফ্রিজের প্রোডাক্ট ম্যানেজার শহীদুজ্জামান রানা জানান, ডিজিটাল ক্যাম্পেইন সিজন সেভেন-এর প্রথম মিলিয়নিয়ার ওয়াজেদ। অনলাইনে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দেয়ার লক্ষ্যে এ ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল ফোন নম্বর এবং বিক্রি করা পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে।

তিনি আরও জানান, ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রæত কাংখিত সেবা পাচ্ছেন গ্রাহক। সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে মিলিয়নিয়ারসহ নিশ্চিত ক্যাশ ভাউচারের সুযোগ দেয়া হচ্ছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ওয়াজেদ আলীর হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেয়া হবে বলে তিনি জানান।

প্রসঙ্গত, সারাদেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-সেভেন। এর আওতায় ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন কিনে পাওয়া যেতে পারে ১০ লাখ টাকা। রয়েছে লাখপতি হওয়ার সুযোগসহ কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের এ সুবিধা দিচ্ছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড ওয়ালটন। ৮ জুন থেকে শুরু হওয়া এ সুযোগ থাকছে কোরবানির ঈদ পর্যন্ত।  সূত্র : ইউএনবি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.