Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ওয়াসার এমডি নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ
জাতীয়

ওয়াসার এমডি নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ

By Sibbir OsmanOctober 18, 20202 Mins Read

জুমবাংলা ডেস্ক: ঢাকা ওয়াসার বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানের মেয়াদ আরও তিন বছর বাড়িয়ে নিয়োগ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
ওয়াসার এমডি নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ

Advertisement

রিটকারি আইনজীবী জানান এখন মক্কেল চাইলে আমরা আবার এ বিষয়ে শুনানি করতে অন্য কোর্টে যাব কিনা সে সিদ্ধান্ত নেয়া হবে।

আজ রোববার (১৮ই অক্টোবর) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর-উস সাদিক চৌধুরী।

এর আগে গত ১৪ই অক্টোবর এ বিষয়ে করা রিটের শুনানি শেষ হয়। পরে আদেশের জন্য রোববার (১৮ই অক্টোবর) দিন ঠিক করেন হাইকোর্ট। বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী অ্যাডভোকেট মো. তানভীর আহমেদ।

আইনজীবী তানভীর আহমেদ বলেন, ‘যখন রিট করেছিলাম তখন এমডি নিয়োগের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। এজন্য প্রস্তাবের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছিল। এখন পরিস্থিতি পরিবর্তন হয়েছে। তাই আবেদনকারীর পক্ষে এ বিষয়ে একটি সম্পূরক আবেদন করেছিলাম।’

এর আগে গত ২৪শে সেপ্টেম্বর ঢাকা ওয়াসার বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানকে নিয়োগের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়।

রিট আবেদনে প্রকৌশলী তাকসিম এ খানকে এমডি হিসেবে নিয়োগের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাব সংক্রান্ত ১৯শে সেপ্টেম্বর ওয়াসা বোর্ডের নেয়া সিদ্ধান্ত কেন অবৈধ হবে না-এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়। একই সঙ্গে, ওয়াসা বোর্ডের নেয়া সিদ্ধান্তের কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করা হয়।

এছাড়া ওয়াসা বোর্ডের সচিব কোন ক্ষমতাবলে ১৯শে সেপ্টেম্বরের বোর্ড সভার জন্য ১৭ই সেপ্টেম্বর নোটিশ ইস্যু করেছেন, সে বিষয়ে দুই সপ্তাহের মধ্যে একটি প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয় রিটে।

ওয়াসার সাবেক প্রধান প্রকৌশলী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা খন্দকার মনজুর মোরসেদের পক্ষে আইনজীবী মো. তানভীর আহমেদ রিটটি করেন। রিটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয় সচিব, অতিরিক্ত সচিব (পানি সরবরাহ শাখা), ঢাকা ওয়াসার চারজনকে বিবাদী করা হয়েছে।

২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রথম নিয়োগ পান তাকসিম এ খান। এরপর চার দফায় তার মেয়াদ বাড়ানো হয়। ১৪ই অক্টোবর তার মেয়াদ শেষ হওয়ায় আরও তিন বছর মেয়াদ বাড়িয়ে নিয়োগ দেয়া হয়েছে প্রকৌশলী তাকসিম এ খানকে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Logo

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

July 4, 2026
Pak

১৯৭১ সালে পাকিস্তানি মিলিটারির গুলি, ৫৫ বছর পর শরীর থেকে অপসারণ

July 4, 2026
কৃষি কর্মকর্তা

তিন মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ সম্বোধন কৃষি কর্মকর্তার

July 4, 2026

Latest News

Logo

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

Pak

১৯৭১ সালে পাকিস্তানি মিলিটারির গুলি, ৫৫ বছর পর শরীর থেকে অপসারণ

কৃষি কর্মকর্তা

তিন মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ সম্বোধন কৃষি কর্মকর্তার

Ortho

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য : অর্থমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী

দুর্নীতি করলে বদলি নয়, আরও বড় শাস্তির কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

শাওন

শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল, প্রশ্ন ছাত্রদল নেতার

3-no

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিক্ষার্থী

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন সেই ৯ শিক্ষার্থী

APS

সরকারি নিয়োগ ও পদোন্নতি পরীক্ষায় সম্মানি-ভাতা পুনর্নির্ধারণ

বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa