ওবায়দুল কাদের

Advertisement
জুমবাংলা ডেস্ক : যুবলীগের ঢাকা দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট গ্রেপ্তার হয়েছেন কিনা তা জানতে ধৈর্য ধরতে বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ওয়েট করেন, এত তাড়াহুড়ো করছেন কেন।’

আজ মঙ্গলবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে যুবলীগ নেতা সম্রাট প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

যুবলীগ নেতা সম্রাটকে আপনারা ছাড় দিচ্ছেন-সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘কাউকে ছাড় দেব এমন কোনো কথা আমরা বলিনি। যাকে আপনি গ্রেপ্তার করবেন, সেটা তদন্ত করে উপযুক্ত প্রমাণ নিয়েই গ্রেপ্তার করার মতো অবস্থা হলে অবশ্যই গ্রেপ্তার করা হবে। এবং বলা আছে কাউকে ছাড় দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ভোর বেলা দেশে ফিরেছেন, কুশল বিনিময় ছাড়া কোনো কথাবার্তা আজ হয়নি। এরপর পার্টির সঙ্গে ও মন্ত্রিপরিষদের সঙ্গে যখন আলাপ-আলোচনা হবে, তখন (অভিযানের) ফরমেট নিয়ে অ্যাকশন প্রোগ্রাম নিয়ে তিনি (প্রধানমন্ত্রী) যদি কিছু বলে থাকেন তখন আপনারা জানবেন।’

তবে কি সম্রাটের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি তাই তাকে গ্রেপ্তার করা হচ্ছে না- এ বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নে কাদের বলেন, ‘যিনি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী… তিনি নিজেই বলেছেন, ওয়েট অ্যান্ড সি (অপেক্ষা করুন এবং দেখুন কী হয়)। কাজেই ওয়েট করেন এত তাড়াহুড়ো করছেন কেন?’

তিনি আরও বলেন, ‘এটা যে কথার কথা নয় এবং লোক দেখানো অভিযান নয় তা প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন। কাজেই এ নিয়ে কোনো সংশয়-সন্দেহের অবকাশ থাকার কারণ নেই।’ সূত্র : আলোকিত বাংলাদেশ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.