Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে ১৪০ কেজি ওজনের এক খেলোয়াড়!
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে ১৪০ কেজি ওজনের এক খেলোয়াড়!

By Shamim RezaAugust 10, 20192 Mins Read

স্পোর্টস ডেস্ক : শারীরিক গঠন যে সাফল্যের পথে কখনও বাধা হয়ে দাঁড়াতে পারে না, তার উৎকৃষ্ট উদাহরণ রাকিম কর্নওয়াল। ১৪০ কেজি ওজনের শরীর নিয়ে তিনি দিব্যি খেলে চলেছেন ক্রিকেট। শুধু খেলছেন না, নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকে। যে সাফল্য খুলে দিলো তার ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের দরজা।

এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ সফরে আছে ভারত। চলমান ওয়ানডে সিরিজের পর দল দুটি মুখোমুখি হবে দুই ম্যাচের টেস্ট সিরিজে। ২২ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের ঘোষণা করা ১৩ সদস্যের দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার কর্নওয়াল। অফ স্পিনের সঙ্গে ব্যাটিংয়েও বেশ কার্যকরী তিনি।

অ্যান্টিগায় জন্ম নেওয়া ২৬ বছর বয়সী কর্নওয়াল অনেক আগে থেকেই আলোচনায় ক্রিকেট বিশ্বে। তবে যতটা না ক্রিকেট প্রতিভার জন্য, তার চেয়ে বেশি সামনে এসেছে তার শারীরিক গঠন। ১৪০ কেজি ওজনের সঙ্গে ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতা নিয়ে দানবীয় শরীর তার। এই শরীর নিয়েও ২২ গজকে রাঙিয়ে যাওয়া কর্নওয়াল ‘আদর্শ’ হয়ে উঠেছেন অনেক তরুণ ক্রিকেটারের কাছে। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে প্রথমবার ডাক পেয়ে নিজেকে আরও ছড়িয়ে দেওয়ার অপেক্ষায় তিনি।

২০১৪ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর কর্নওয়াল নিয়মিত মুখ লিওয়ার্ডস আইল্যান্ডস দলে। এ বছর তো দলটির নেতৃত্বও দিয়েছেন তিনি। প্রথম শ্রেণির ৫৫ ম্যাচে তার উইকেট সংখ্যা ২৬০। লোয়ার অর্ডারে ব্যাটিংয়েও দক্ষ এই অলরাউন্ডার ১ সেঞ্চুরি ও ১৩ হাফসেঞ্চুরিতে করেছেন ২ হাজার ২২৪ রান।

গত মাসে ভারত ‘এ’ দলের বিপক্ষেও দারুণ পারফরম্যান্স ছিল কর্নওয়ালের। দুই হাফসেঞ্চুরির সঙ্গে পেয়েছিলেন ৪ উইকেট। ধারাবাহিক পারফর্ম করলেও ফিটনেসের কারণে বিবেচনায় ছিলেন না, তবে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে এবার তাকে সুযোগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটির প্রধান রবার্ট হেইন্স বলেছেন, ‘দীর্ঘদিন ধরে রাকিম ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছে। নিজেকে ম্যাচ জেতানো খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে সে, তাই আমরা তাকে টেস্ট স্কোয়াডে রেখেছি। তার স্পিনের বাড়তি বাউন্স ও লোয়ার অর্ডারে ব্যাটিং করার সামর্থ্য আমাদের শক্তি বৃদ্ধি করবে।’ ক্রিকইনফো

টেস্ট স্কোয়াড:

জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্র্যাথওয়েট, ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, জন ক্যাম্পবেল, রোস্টন চেস, রাকিম কর্নওয়াল, শেন ডাওরিচ (উইকেটরক্ষক), শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমায়ার, শাই হোপ, কিমো পল, কেমার রোচ।

১৪০ cricket ইন্ডিজের এক ওজনের ওয়েস্ট কেজি ক্রিকেট খেলাধুলা খেলোয়াড়’ টেস্ট দলে
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Sports

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

February 1, 2026
বিশ্বকাপে খেলবে পাকিস্তান

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচ

February 1, 2026
পাকিস্তান

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

February 1, 2026
Latest News
Sports

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

বিশ্বকাপে খেলবে পাকিস্তান

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচ

পাকিস্তান

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বকাপের আম্পায়ার

বিশ্বকাপের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ আইসিসির, বাংলাদেশের কেউ আছে কী?

বিশ্বকাপ বয়কটে বিপদের সামনে ভারত

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে বড় বিপদের সামনে ভারত!

মিরপুর স্টেডিয়াম মিডিয়া প্রবেশ নিষিদ্ধ

মিরপুর স্টেডিয়ামে ম্যাচ ও অফিসিয়াল ইভেন্ট ছাড়া মিডিয়া প্রবেশ নিষিদ্ধ

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ড্র

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ড্র: কে কার প্রতিপক্ষ

আর্জেন্টাইন ভক্ত

আর্জেন্টাইন ভক্তদের জন্য বড় সুখবর

বিসিসিআই

ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা, যা বলছে বিসিসিআই

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.