Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরিকল্পনা জানালেন রোহিত
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরিকল্পনা জানালেন রোহিত

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 5, 2022Updated:February 5, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: আগামীকাল রবিবার (৬ ফেব্রুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজে প্রথমবার অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন রোহিত শর্মা। তার আগে রোহিত জানিয়ে দিলেন, জাতীয় দলে কোন ধারা বজায় রাখতে চান তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরিকল্পনা জানালেন রোহিত
ফাইল ছবি

রোহিত বলেছেন, বিরাট যখন অধিনায়ক ছিল, তখন আমি সহ-অধিনায়ক ছিলাম। সে যে জায়গায় দলকে রেখেছে, সেখান থেকেই আমি এগিয়ে নিতে চাই। প্রত্যেকে দলের থেকে ভাল পারফরম্যান্সই আশা করে। যে ভাবে আমরা খেলেছি সে ভাবেই খেলব। খুব বেশি পরিবর্তনের দরকার নেই। শুধু মানিয়ে নেওয়া এবং নতুন নতুন জিনিস চেষ্টা করে দেখার কথাই আমরা বলেছি। এমন নয় যে আমি এসে সব কিছু বদলে দেব। দলের প্রত্যেককে নিজের দায়িত্ব বোঝানোও আমার কাজ হতে চলেছে।

টেস্ট দলেও তাকে অধিনায়ক করা হবে এ প্রসঙ্গে রোহিত বলেছেন, এই মুহূর্তে আমার লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ এবং টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেওয়া। বেশি দূরে তাকাতে এখনই রাজি নই।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজে হোয়াইট ওয়াস হয়েছে ভারত। রোহিত জানালেন, সেই সিরিজ হার তাদের কাছে বিরাট শিক্ষা। তিনি বলেন, গত কয়েক বছরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই প্রথম বার এক দিনের সিরিজ হারলাম। না হলে এক দিনের ফরম্যাটে আমাদের জয়ের হার ৭০ শতাংশেরও বেশি। যদি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হয় তা হলে আমরা রাজি। কিন্তু বাকি দলগুলি যা করছে তা আমাদেরও করতে হবে এমন কোনো মানে নেই। ওদের দল আলাদা, সেট-আপ আলাদা। প্রত্যেকের সঙ্গে কথা বলে দরকারি কোনো কিছু পরিবর্তন করার থাকলে সেটা করব। কিন্তু তাড়াহুড়ো করে পুরো প্রক্রিয়াটাকে বদলে দিতে রাজি নই।

Advertisement
fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa