Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কওমি মাদ্রাসা খালি করতে জেলা প্রশাসকদের কড়া নির্দেশ
জাতীয়

কওমি মাদ্রাসা খালি করতে জেলা প্রশাসকদের কড়া নির্দেশ

By Hasan MajorApril 12, 20213 Mins Read

কওমি মাদ্রাসা খালি করতে জেলা প্রশাসকদের কড়া নির্দেশ

Advertisement
হারুন উর রশীদ স্বপন, ডয়চে ভেলে (ঢাকা): করোনার সময় লকডাউনেও কওমি মাদ্রাসা বন্ধ করা যাবে না বলে হেফাজত নেতারা বললেও তাতে পাত্তা দিচ্ছে না সরকার।  সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা প্রশাসকেরা কাজ করছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ডয়চে ভেলেকে বলেন,” সরকারের সিদ্ধান্ত বহাল আছে। এর কোনো পরিবর্তন হবে না।”

জেলা পর্যায়ে যেসব মাদ্রাসায় এতিমখানা আছে সেইসব মাদ্রাসার অনেকগুলোতে শুধু এতিমখানা ছাড়া মাদ্রাসার বাকি ছাত্রদের এরই মধ্যে বাড়ি পাঠিয়ে দেয়া হচ্ছে।

রোববার হাটহাজারীতে হেফাজতের বৈঠকের পর সংগঠনটির আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী বলেন,”লকডাউনে মসজিদ মাদ্রাসা বন্ধ করা যাবে না।”

তিনি আরো বলেন,” নুরানী, হেফজখানা, কওমি দ্বীনি মাদ্রাসা বন্ধ রাখা যাবে না। যেখানে কোরান, হাদিস পাঠ করা হয়, যেখানে হেফজখানায় ছাত্ররা কোরান পাঠ করে সেখানে করোনা আসবে না।”

করোনার সময় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও মাঝখানে কওমি মাদ্রাসা খুলে দেয়া হয়। কিন্তু গত ৬ এপ্রিল কওমি মাদ্রাসাসহ সব ধরনের মাদ্রাসা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখতে বলে শিক্ষা মন্ত্রণালয়। আদেশে এতিমখানা এই আদেশের বাইরে রাখা হয়।

আলিয়া মাদ্রাসাগুলো আগে থেকেই বন্ধ থাকলেও নতুন নির্দেশের পর কওমি মাদ্রাসাগুলো বন্ধে গড়িমসি করে। আর দেশের কওমি মাদ্রাসাগুলো সরকারের কোনো শিক্ষা শিক্ষা বোর্ডেও অধীন নয়। তারা তারা বেফাকের অধীনে পরিচালিত হয়। এতে সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। কওমি মাদ্রাসাগুলো হেফাজতের নিয়ন্ত্রণে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ বলেন,” কওমি মাদ্রাসা আমাদের নিয়ন্ত্রণে নাই। আলিয়া মাদ্রাসা আগে থেকেই বন্ধ আছে। তারপরও আমরা নতুন করে তাদের সরকারি আদেশের কথা জানিয়ে দিয়েছি।”

কওমি মাদ্রাসাগুলো খালি করার দায়িত্ব দেয়া হয়েছে জেলা প্রশাসকদের। তাদেও লিখিত নির্দেশ পাঠানো হয়েছে।

দেশে সবচেয়ে বেশি কওমি মাদ্রাসা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, এবং নারায়নগঞ্জে। হাটহাজারী মাদ্রাসা হলো কওমি মাদ্রাসার কেন্দ্র। এই মাদ্রাসায় ১৪ হাজারের বেশি ছাত্র আছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জাানান, ‘‘শুধু এতিমখানার রেজিষ্টার্ড ছাত্র ছাড়া আর সবাইকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। যার সেখানে বাড়ি সেখানে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। হাটহাজারী মাদ্রাসায় ২২০ জন এতিম আছেন। তাদের সেবার জন্য আরো ৬০ জনের মতো লোক আছেন । এখন শুধু তারাই মাদ্রসায় আছেন।  সোমবার সকালে ছাত্রদের সর্বশেষ দলটিকে গ্রামের বাড়িকে পাঠানো হয়। তিনি জানান, তারা যানবাহনের অজুহাত দিয়েছিলো । পরিবহনের ব্যবস্থা করায় তারা আর কোনো আপত্তি করেনি।

দেশের অন্যান্য এলাকার কওমি মাদ্রাসাগুলোতে কার্যত খালি করে ফেলা হয়েছে।

হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী জানান, কওমি মাদ্রাসার এতিমখানা এবং হেফজখানা খোলা আছে। আর সব বন্ধ করে দেয়া হয়েছে। তিনি দাবি করেন,”  এপর্যন্ত মাদ্রাসার কেউ করোনা আক্রান্ত হননি।”

তিনি মাওলানা বাবুনগরীর কথাকে সমর্থন জানিয়ে বলেন,” আমরা কোরান হাদিস পড়ার সাথে স্বাস্থ্যবিধিও মানি। ফলে  মাদ্রাসায় করোনা হয় না।”

এদিকে কওমি মাদ্রাসা বন্ধের ফলে আয়ের একটি পথ বন্ধ হয়ে গেছে। রোজার মাসেই কওমি মাদ্রাসাগুলোর আয়  সবচেয়ে বেশি।  নোমান ফয়েজী বলেন,” অনেকেই এই সময় নামাজ পড়ান, তারাবিহ পড়ান। এজন্য আমরা চেয়েছিলাম কওমি মাদ্রাসা খোলা থাকুক।”

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
বিকাশ

আদাবরে বিকাশ দোকান মালিককে কুপিয়ে ছিনতাই, প্রধান আসামি মামুন গ্রেফতার

June 26, 2026
মেডিকেল শিক্ষার্থী

শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

June 26, 2026
minni

সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো

June 26, 2026

Latest News

বিকাশ

আদাবরে বিকাশ দোকান মালিককে কুপিয়ে ছিনতাই, প্রধান আসামি মামুন গ্রেফতার

মেডিকেল শিক্ষার্থী

শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

minni

সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো

বিমান বিধ্বস্ত

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

Rain

তিন জেলায় মৃদু তাপপ্রবাহ, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

মার্কিন কৃষিপণ্য

অবরুদ্ধ সম্পদ মার্কিন কৃষিপণ্য কেনায় ব্যয়ের পরিকল্পনা প্রত্যাখ্যান ইরানের

বিদেশি হস্তক্ষেপ

বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানে বাংলাদেশের পাশে বেইজিং

অপারেশন সিঁদুর

অপারেশন সিঁদুরে নিহত সেনাদের নাম জানাল ভারত

earthquakes

ঢাকায় সাত মাত্রার ভূমিকম্পে ৩ থেকে ৪ লাখ প্রাণহানির শঙ্কা!

Current

প্রিপেইড বিদ্যুৎ মিটারের টোকেন হালনাগাদের আহ্বান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa