কক্সবাজারের পেকুয়ায় রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় মোহাম্মদ হোসেন (৫৩) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) রাত ১০টার দিকে নবগঠিত পেকুয়া পৌরসভার ভোলাইয়্যাঘোনা এলাকার কামাল চেয়ারম্যানের রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হোসেন একই এলাকার মৃত নজির আহমদের ছেলে। তিনি দৈনিক কালবেলা ও দৈনিক আজাদী পত্রিকার পেকুয়া প্রতিনিধি দেলওয়ার হোসাইনের বড় ভাই। স্থানীয়ভাবে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একনিষ্ঠ ভক্ত হিসেবে পরিচিত ছিলেন, তাকে অনেকে ‘পাগল মাছন’ নামেও ডাকতেন।
নিহতের ভাই ও সাংবাদিক দেলওয়ার হোসেন জানান, শনিবার রাতে পেকুয়া বাজারের একটি বেকারি থেকে নাশতা কিনে বাড়ি ফেরার পথে রাস্তা পার হচ্ছিলেন মোহাম্মদ হোসেন। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



