Advertisement
জুমবাংলা ডেস্ক : কক্সবাজারে এডি ফায়ারিং রেঞ্জে প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে ৩৫ মিলিমিটার টুইন ব্যারেল অ্যান্টি-এয়ারক্রাফট গান সিস্টেম সিএসএএ৩ এর ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সোমবার (১১ মার্চ) দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের ইনানী এলাকায় অনুষ্ঠিত হয় এই ফায়ারিং কার্যক্রম।

পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান বলেন, জাতির পিতার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় প্রণীত ফোর্সেস গোল-২০৩০ এর আলোকে বাংলাদেশ সেনাবাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়ন একটি যুগোপযোগী পদক্ষেপ। এরই ধারাবাহিকতায় আজ প্রথমবারের মত ১২ কিলোমিটার রেঞ্জ ক্ষমতা সম্পন্ন ৩৫ মিলিমিটার টুইন ব্যারেল এ্যান্টি-এয়ারক্রাফট গান সিস্টেমের ফায়ারিং অনুষ্ঠিত হলো, যা বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা।

উল্লেখ্য, উক্ত গান সিস্টেম ৪ কিলোমিটার দূরত্বে নিখুঁতভাবে স্থল এবং আকাশ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল, সেনাবাহিনীর সামরিক সচিব, চিফ কনসালটেন্ট জেনারেল, এডহক কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট; জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়াসহ সেনাসদর এবং কক্সবাজার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, অন্যান্য অফিসার, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যগণ এবং কক্সবাজারের বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.