Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় কক্সবাজারে পর্যটকের ঢল, ঠাঁই মিলছে না হোটেল-মোটেলে
চট্টগ্রাম জাতীয় বিভাগীয় সংবাদ

কক্সবাজারে পর্যটকের ঢল, ঠাঁই মিলছে না হোটেল-মোটেলে

By Tarek Hasanফেব্রুয়ারি 23, 20243 Mins Read

কক্সবাজারে পর্যটক

Advertisement

জুমবাংলা ডেস্ক : একুশে ফেব্রুয়ারি, শবেবরাত ও মাঘী পূর্ণিমার টানা চারদিনের ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভ্রমণে এসেছেন কয়েক লাখ পর্যটক। সমুদ্র সৈকতের প্রতিটি পয়েন্টে লাখো পর্যটকে পরিপূর্ণ হয়ে গেছে। তিল ধারণের ঠাঁই নেই সমুদ্রের দুই কিলোমিটার এলাকাজুড়ে। অতিরিক্ত পর্যটকদের চাপে সকাল থেকে শহরের বাস টার্মিনাল, কলাতলীর ডলফিন মোড় , সুগন্ধা পয়েন্ট, লিংকরোড়, বাজারঘাটা ও লালদিঘীর পাড়ে যানবাহনের তীব্র জটলা লেগে আছে।

এদিকে অগ্রিম হোটেল কক্ষ বুকিং না দিয়ে কক্সবাজারে চলে আসায় ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার পর্যটক। অভিযোগ রয়েছে পাঁচগুণ বেশি দামে হোটেল রুমের ভাড়া আদায় করারও৷ অধিকাংশ রেস্তোরাঁ নিম্ন মানের খাবার পরিবেশন করে অতিরিক্ত টাকা আদায় করারও অভিযোগ পাওয়া গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, ২১ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত টানা চারদিনের সরকারি ছুটি রয়েছে। তাই এসময়ে অতিরিক্ত পর্যটকের চাপ থাকবে কক্সবাজারে। তবে ২৮ ফেব্রুয়ারি থেকে পর্যটকের চাপ কমে আসবে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছর এই সময়ে কক্সবাজারে বাড়তি পর্যটকের চাপ থাকে৷ এটি স্বাভাবিক বিষয়। যারা আগে থেকে হোটেল বুকিং ছাড়া ভ্রমণে আসেন, সেসব পর্যটকদের পোহাতে হয় ভোগান্তি।

ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক শফিক আহমেদ বলেন, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে আমরা পাঁচ বন্ধু কক্সবাজার পৌঁছাই। কলাতলী সৈকতের আশপাশের কম করে হলেও ৫০টি হোটেল দেখেও একটি রুম পাইনি। পরে নিরুপায় হয়ে এক আত্মীয়ের বাসায় গিয়ে উঠতে হয়েছে।

রংপুর থেকে আসা সাকিব নূর বলেন, আমরা প্রায় ৪০ জনের একটি দল বাসভাড়া নিয়ে কক্সবাজার আসি। আসার সময়ও রাস্তায় দীর্ঘ যানজটের কবলে পড়েছি। আবার এখানে এসে দেখি কোনো হোটেলে রুম নেই। তাই আমরা বাধ্য হয়ে কয়েক ঘণ্টা সৈকতের চেয়ার আর রাত ১২টার পরে আমাদের বাসে বসে রাত কাটিয়েছি।

ময়মনসিংহ থেকে ভ্রমণে আসা পর্যটক দম্পতি জমির উদ্দিন ও পপি আক্তার বলেন, আগে থেকে হোটেল রুম ভাড়া দেয়া হয়নি। তাই এখানে এসে বিপদে পড়ে গেলাম। আগে যে রুম ১ হাজার টাকা দিয়ে অবস্থান করেছিলাম, একই হোটেলে এখন ভাড়া চায় ৬ হাজার টাকা। এটা কিভাবে সম্ভব? খাবারের মান ভালো না হওয়া সত্বেও অনেক খাবারের হোটেল অতিরিক্ত দাম আদায় করছে।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টোয়াক) সভাপতি তোফায়েল আহমেদ বলেন, এখানকার প্রায় পাঁচ শতাধিক হোটেল-মোটেল ও গেস্ট হাউসে চার লাখের বেশি পর্যটকের রাত যাপনের সুযোগ রয়েছে। যেসকল পর্যটক রুম পায়নি, তারা আগে থেকে হোটেল রুম বুকিং দেয়নি বলে এই বিপত্তির সৃষ্টি হয়েছে। খাবার হোটেল ও আবাসিক হোটেলে অতিরিক্ত টাকা আদায় করার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে প্রশাসন অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি।

কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, সরকারি টানা কয়েকদিনের ছুটিতে বিপুল সংখ্যক পর্যটক এসেছেন কক্সবাজারে। ৫ শতাধিক হোটেলে-মোটেলে কোনো রুম খালি নেই। হোটেলের কক্ষ খালি না পেয়ে অনেকে ছুটছেন শহরের দিকে। অতিরিক্ত দাম আদায়ের বিষয়টি আমার জানা নেই। তবে যেসব হোটেলের বিরুদ্ধে পর্যটক অভিযোগ করবে, প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, রুম ভাড়া বেশি নেওয়ার অভিযোগটি আমরা অনুসন্ধান করে ব্যবস্থা নিচ্ছি। পর্যটক হয়রানি হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
বক্তব্য

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

জুন 17, 2026
মৌলভীবাজার সফর

আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

জুন 17, 2026
আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

জুন 16, 2026
Latest News
বক্তব্য

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

মৌলভীবাজার সফর

আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

চিকিৎসা

ঝিনাইদহে ভুল চিকিৎসায় রোগীর নাড়ি কাটার অভিযোগ, মেয়েকে বাঁচাতে নিঃস্ব বাবা

মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর মতো তাজা আম যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না : মার্কিন রাষ্ট্রদূত

parliament

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মানতে হবে : স্পিকার

বাংলাদেশের সঙ্গে জার্মানির সম্পর্ক

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ ও জার্মানি

বেদে

নোয়াখালীর চাটখিলে বেদে পল্লীতে এসি লাগিয়ে মাদক ব্যবসা

বাণিজ্য সচিব

নতুন বাণিজ্য সচিব নিয়োগ দিল সরকার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa